আশা কর্মীদের কর্মবিরতি চলছে, মুখ্যমন্ত্রীকে চিঠি শ্রমিক নেতার

Spread the love

রোজদিন ডেস্ক : রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রের অন্যতম স্তম্ভ তাঁরা। এক মাসের বেশি কর্মবিরতি চললেও সরকারের পক্ষে তাঁদের দাবিগুলি নিয়ে এখনও কর্ণপাত করা হয়নি। আন্দোলনরত আশা কর্মীদের দাবি পূরণের আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন বিশিষ্ট শ্রমিক নেতা অশোক দাস। তিনি জানান, ইতিমধ্যে কেরালা সরকার দু-দফায় আশা কর্মীদের ভাতা বৃদ্ধি করায় তাঁরা এখন মাসে ৯ হাজার টাকা পান, এখানে পান ৫২৫০ টাকা। এআইইউটিইউসি নেতা বলেন, আশা কর্মীরা মাসে ১৫ হাজার টাকা ভাতা-সহ যে সুযোগ সুবিধাগুলি দাবি করেছেন, তা ন্যায্য, দীর্ঘদিন ধরে তাঁদের কর্মবিরতির ফলে বহু মানুষ অসুবিধা য় পড়েছেন। বিশেষত গ্রামাঞ্চল, শহরাঞ্চলের নিম্নবিত্ত মা, প্রসূতি-সহ বিপুল সংখ্যক মানুষ অসুবিধায় পড়েছেন।
আজ রাজ্য বাজেটে এই সংক্রান্ত কোন ঘোষণা থাকে কিনা আশা কর্মীরা এখন তার অপেক্ষায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*