রোজদিন ডেস্ক : বিহারে নতুন ভাবে বিধানসভা নির্বাচনের দাবিতে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে প্রাক্তন ভোট কুশলি প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টি (জেএসপি)। আগামীকাল প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির এজলাসে এর শুনানি হওয়ার কথা। গত বছর বিহার বিধানসভা নির্বাচনে নীতিশ কুমারের নেতৃত্বে এনডিএ বিপুলভাবে জয়ী হয়ে ক্ষমতায় আসে৷ জেএসপি একটি আসনও পায় নি। শীর্ষ আদালতে দলের অভিযোগ, নির্বাচনী বিধি ভঙ্গ করে বিহারে ভোটের আগে মহিলাদের মুখ্যমন্ত্রী মহিলা যোজনায় ১০ হাজার টাকা করে দেওয়া হয়। যা নির্বাচনী বিধি লঙ্ঘন করেছে। এর প্রভাব ভোটে পড়েছে বলে জেএসপি মনে করে। এই প্রেক্ষিতে এই দল বিহারে নতুন করে নির্বাচন করার দাবিতে শীর্ষ আদালতে পিটিশন দাখিল করেছে।

Be the first to comment