- ভোটের আগে অন্তর্বর্তী বাজেটে কল্পতরু মমতা বন্দ্যোপাধ্যায়।
- আশা কর্মীদের আশা পূরণ, যুব সাথী প্রকল্প, লক্ষ্মীর ভান্ডারে বরাদ্দ বৃদ্ধি ইত্যাদি নিয়ে লক্ষ্মী বারে লক্ষ্মীলাভ।
- লক্ষ্মীর ভান্ডারে ৫০০ টাকা করে মাসিক বৃদ্ধি পেল। অর্থাৎ এসসি এসটি-রা পাবেন ১৭০০ টাকা জেনারেল কাস্ট পাবেন পনেরশো টাকা প্রতি মাসে।
- রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত কর্মীদের ৪ শতাংশ করে ডি এ দেওয়ার ঘোষণা বাজেটে।
- পয়লা এপ্রিল থেকে মিলবে বর্ধিত ডিএ।
- আশা কর্মীদের বেতন বেড়ে হল ছ হাজার টাকা অর্থাৎ এক হাজার টাকা বাড়লো।
- বেকার মাধ্যমিক পাসদের জন্য ভাতা শুরু হলো। বাংলা যুবসাথী নামে নতুন কর্মসূচি, যাতে এই বেকার ভাতায় মাসে ১৫০০ টাকা করে পেতে পারবেন।
- ২১ থেকে ৪০ বছর বয়সীরা পাবেন এই বেকার ভাতা।
- রাজ্য সরকারি কর্মীদের জন্য পে কমিশন। সপ্তম বেতন কমিশনের ঘোষণা।
- পার্শ্বশিক্ষকদের মাসে ১০০০ টাকা করে ভাতা বৃদ্ধি

Be the first to comment