১০টা

Spread the love
  1. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘অনুপ্রবেশকারীদের বাঁচাতে আদালতে গিয়েছে তৃণমূল।’ অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নেননি তিনি।
  2. উত্তরপ্রদেশে চিনা মাঞ্জা জড়িয়ে মৃত্যুর ঘটনায় কড়া পদক্ষেপ যোগী সরকারের। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন, এখন থেকে চিনা মাঞ্জা জড়িয়ে কারও মৃত্যু হলে তা ‘খুন’ হিসেবে গণ্য হবে।
  3. প্রধানমন্ত্রীর বক্তব্য শুরু হতেই রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গের নেতৃত্বে সভাকক্ষ ত্যাগ করলেন সকল বিরোধী সাংসদ।
  4. ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল মেঘালয়ের পূর্ব জৈনন্তিয়া পাহাড়ের তাশখাই। সেখানকার কয়লা খনিতে জোরালো বিস্ফোরণে মৃত্যু হয়েছে কমপক্ষে ১০ জন শ্রমিকের। আহত ১। আহত শ্রমিককে শিলং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
  5. মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কেন্দ্রের রিপোর্ট বলছে, রাজ্যের বেকারত্ব ৪৫.৬৫ শতাংশ কমেছে। ১ কোটি ৭২ লক্ষের থেকে বেশি মানুষকে দারিদ্রসীমার বাইরে বার করে এনেছি।’
  6. গিগ ওয়ার্কারদের নিয়েই এ বার নতুন ভাবনা রাজ্যের। বাজেট-এ জানানো হয়েছে, গিগ কর্মীদের সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় আনা হবে। দ্রুত অসংগঠিত এই শ্রমিকদের জন্য নির্দিষ্ট পোর্টাল চালু করবে রাজ্য। সমস্ত কর্মীদের রেজিস্ট্রেশন হলে ধীরে ধীরে তাঁদের সামাজিক সুরক্ষা প্রকল্পগুলির আওতায় নিয়ে আসা হবে। সে ক্ষেত্রে স্বাস্থ্যসাথী-সহ শ্রমিকের জন্য নির্ধারিত রাজ্য সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন তাঁরা।
  7.  যে সমস্ত খেতমজুরের নিজস্ব জমি না থাকার জন্য রাজ্যের ‘কৃষক বন্ধু’ প্রকল্পের সাহায্য পান না বা যাঁরা ভাগচাষি তাঁদের আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে। রবি ও খরিফ চাষের সময়ে বছরে দু’বার ২০০০ টাকা করে মোট ৪০০০ টাকা আর্থিক সাহায্য পাবেন। এঁদের জন্যেও পৃথক ডেটাবেস তৈরি করা হচ্ছে।ক্ষুদ্র চাষিদের সরকারি টিউবয়েল বা নদী থেকে সেচের জন্য একটি ফি বা চার্জ দিতে হতো, সেই ফি মকুব করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
  8. এই বাজেটে আশা কর্মীদের মাসিক ভাতা ১০০০ টাকা বৃদ্ধি করা হয়। পাশাপাশি তাঁদের জন্য ১৮০ দিনের মাতৃত্বকালীন ছুটি ঘোষণা করা হয়েছে।
  9. অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানালেন, পেনশনভোগী সরকারি কর্মচারীদের চিকিৎসার খরচ ২ লক্ষ টাকা অতিক্রম করে গেলে, পরবর্তী বাড়তি খরচের ৭৫ শতাংশ পর্যন্ত ক্যাশলেস-এর সুবিধা পাওয়া যাবে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে। আগে পশ্চিমবঙ্গ সরকারের এই হেলথ স্কিমে ২ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা পাওয়ার সুবিধা পাওয়া যেত।
  10. রাজ্য বাজেটে সিভিক ভলান্টিয়ারদের মাসিক পারিশ্রমিক আরও ১০০০ টাকা বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে বাজেটে। এছাড়া, কর্মরত অবস্থায় মৃত্যু হলে পরিবার ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য পাবেন। এতদিন এই সাহায্যের অঙ্ক ছিল ৩ লক্ষ টাকা। শুধু সিভিক ভলান্টিয়ার নয়, ভিলেজ পুলিশ ও গ্রিন পুলিশ কর্মীরাও এই সুবিধা পাবেন। তাঁরাও বর্ধিত ভাতা পাবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*