মেঘালয়ের কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত ১৬, শোক প্রকাশ প্রধানমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক ;
মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়ায় মাইনসিঙ্গাট থাংস্কো এলাকায় এক অবৈধ কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে ১৬ জন প্রাণ হারিয়েছেন। ডিনামাইট ফাটাতে গিয়ে এই ভয়ংকর দুর্ঘটনা হয় বলে প্রকাশ। এখনও অনেকে ধসের নীচে চাপা পড়ে আছেন বলে উদ্ধারকারীদের অনুমান।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক ব্যক্ত করে সহায়তার ঘোষণা করেছেন। সমাজ মাধ্যমে তিনি পূর্ব জয়ন্তিয়া পাহাড়ের ভয়ংকর ঘটনায় নিহতদের পরিবারকে গভীর সমবেদনা, আহতদের দ্রুত আরোগ্য প্রার্থনা করেন। প্রধানমন্ত্রী নিহতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা ও আহতদের মাথা পিছু ৫০ হাজার টাকা সহায়তা ঘোষণা করেন।
অবৈধ এই কয়লাখনিতে ঠিক কতজন শ্রমিক ছিলেন তা এখন ও পরিস্কার নয়। বিপর্যয় মোকাবিলা বাহিনী সহ পুলিশ ও অন্যান্যরা উদ্ধার কাজ করছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*