- রাজ্য বাজেটকে ‘পিপল–ফার্স্ট’ বাজেট বলে উচ্ছ্বসিত প্রশংসা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডল পোস্টে তৃণমূলের লোকসভার দলনেতা লিখেছেন, ‘পিপল–ফার্স্ট বাজেট দূরদর্শিতা, সহানুভূতি ও সুসংহত বিকাশের দিশা দেখিয়েছে।’
- বাংলার আসন্ন বিধানসভা নির্বাচনে একলাই চলবে বলে সিদ্ধান্ত নিল কংগ্রেস হাইকম্যান্ড। সিপিএমের সঙ্গে জোট করবে না তারা।
- আত্মবিশ্বাসী বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। করলেন বড় দাবি। আগেরবারের ৭৭ থেকে এবারে বেড়ে ১৭৭ হবে বিজেপি। ১৭৭ আসন নিয়ে বুক ফুলিয়ে বিধানসভায় ঢুকবে বিজেপি, হুঙ্কার শুভেন্দুর।
- গভীর রাতে পরপর একাধিক ভূমিকম্প সিকিমে। পড়শি রাজ্যের ভূমিকম্পে কাঁপল উত্তরবঙ্গের মাটিও। জানা গিয়েছে, সাড়ে ৪ ঘণ্টায় পরপর ১৩টি ভূমিকম্প হয়েছে সিকিমে!
- লখনও-তে ভূমিকম্প। কম্পনের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৩.৭ । উৎসস্থল ছিল উত্তর প্রদেশের গোনডা। এই ভূমিকম্পে ক্ষয়ক্ষতি হয়নি।
- মাদক রাখার অভিযোগে চেন্নাইয়ে গ্রেপ্তার তামিল-মালয়ালাম অভিনেত্রী অঞ্জু কৃষ্ণা। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার মঞ্জুর সঙ্গে মাদক রাখার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সহ পরিচালক ভিন্সি নিভেথা ও আরও ছয় জনকে।
- বাসন্তীর আমঝাড়া গ্রাম পঞ্চায়েত এলাকার ঢুড়ি বাজারে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ। পুরোনো শত্রুতার জেরে বৃহস্পতিবার বিকেলে সংঘর্ষ কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। জখম কমপক্ষে ২০।
- গড়িয়া নবদুর্গা পুজা কমিটির অফিসে ভাঙচুরের ঘটনায় তীব্র উত্তেজনা এলাকায়। অভিযোগ, শুক্রবার সকালে অফিসে ঢুকে ব্যাপক ভাঙচুর চালানো হয়। পুজা কমিটি সূত্রে জানা গিয়েছে, অফিসের আলমারি ভেঙে নগদ টাকা লোপাট করা হয়েছে।
- শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে হয়েছে ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.২ ডিগ্রি সেলসিয়াস কম।
- কলকাতায় বসে ভুয়ো কল সেন্টার খুলে মানুষকে প্রতারণা করা হচ্ছিল বলেও অভিযোগ। কলকাতা পুলিশের সাইবার ক্রাইম থানা অভিযান চালিয়ে মহেশতলা থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে ৮ জনকে। একাধিক ল্যাপটপ এবং মোবাইল ফোন ছাড়াও বেশ কিছু সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Be the first to comment