অশোক লাহিড়িকে অপমান, বিধানসভায় কক্ষত্যাগ বিজেপির

Spread the love

রোজদিন ডেস্ক : বিজেপির বিশিষ্ট অর্থনীতিবিদ বিধায়ক অশোক লাহিড়িকে অপমানের প্রতিবাদে আজ বিক্ষোভে উত্তাল হল বিধানসভা। অর্থমন্ত্রী চন্দ্রিমা ভাট্টাচার্য তাঁকে অপমান করার প্রতিবাদে বিজেপি বিধায়করা কক্ষ ত্যাগ করেন।
সম্প্রতি কেন্দ্রীয় বাজেটকে হাম্পটি ডাম্পটি বলে তীব্র কটাক্ষে বিঁধে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। গতকাল রাজ্য বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে অশোক লাহিড়ি সেই প্রসঙ্গ উল্লেখ করে রাজ্য বাজেটকে এই তকমা দেন। এই ছাড়া বাজেট পড়তে তাঁর কিছু সময় লেগেছে বলে আজ সভায় জানান৷
এই সব নিয়ে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভাট্টাচার্য তাঁকে তীব্র কটাক্ষ করেন বলে অভিযোগ।
যা নিয়ে তুমুল হৈচৈ বাধে।বিজেপি বিধায়করা সভাকক্ষ ত্যাগ করেন।

পরে বিধানসভা ভবনের বাইরে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, অশোক লাহিড়ির মত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদকে যেভাবে অপমান করা হয়েছে তা অভাবনীয়। তাঁরা এর প্রতিবাদে কক্ষ ত্যাগ করেছেন।
অশোক লাহিড়ি বলেন, কেউ রঙ্গ, ব্যঙ্গ করলে আপত্তির কিছু নেই। কিন্তু যা হয়েছে তা গালাগালের পর্যায়ে চলে গেছে বলে তিনি ব্যথিত ভাবে জানান।
রাজ্যের আর্থিক সঙ্কট ভয়ংকর জানিয়ে বলেন, কি করে এর থেকে বেরোনো যাবে তার কোন দিশা নেই। সরকার বিভ্রান্ত করছে জানিয়ে বলেন, রাজ্যে ৯৪টি সামাজিক সুরক্ষার কথা বলা হয়েছে, কজন তা বলতে পারবেন কিনা সংশয় ব্যক্ত করেন। শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো, প্রশাসন ইত্যাদি ক্ষেত্রগুলিতে গুরুত্ব দেওয়া প্রয়োজন বলেন।
নিজেকে তিনি এখনও ছাত্র মনে করেন জানান। শাসক দলকে ব্যক্তিতান্ত্রিক মন্তব্য করে অশোক লাহিড়ি বলেন, সবেতেই কেন মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা বলা হয়! বিধানসভায় অর্থবহ কিছু আলোচনা হয় না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*