- শুক্রবার ‘পরীক্ষা পে চর্চায়’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ দিন পড়ুয়াদের সহজে পড়া মনে রাখার টিপস দিলেন প্রধানমন্ত্রী। সঙ্গে নিজের উপর ভরসা রাখার কথাও বলেছেন প্রধানমন্ত্রী।
- শুক্রবার সকালে জলন্ধরের মডেল টাউন এলাকায় একটি গুরুদ্বারের কাছে নিজের গাড়িতে বসেছিলেন লাকি। সেই সময়ে মোটরবাইক আরোহী দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে পরপর গুলি ছুড়ে পালিয়ে যায়। আপ নেতার শরীরে একাধিক গুলি লাগে। সঙ্গে সঙ্গে তাঁকে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
- বর্ধমানে চিকিৎসক খুনে ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করতে এল ফরেন্সিক টিম। শুক্রবার এই দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছন। উল্লেখ্য, গত মঙ্গলবার বর্ধমানের বাদামতলায় রাজা ভৌমিক নামে ওই হাতুড়ে ডাক্তার নিজের চেম্বারে খুন হন।
- আর জি করে আর্থিক দুর্নীতি সংক্রান্ত মামলায় ইডি-র চার্জশিটে অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং আরও তিন জনের নাম রয়েছে। শুক্রবার বিচার ভবনের সিবিআই বিশেষ আদালতে চার্জশিট পেশ করে ইডি।
- এক বৃদ্ধার গলার হার, হাতের সোনার বালা খুলে তাঁকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে নদিয়ার তেহট্ট থানার বেতাই বাজার এলাকায়। মৃত বৃদ্ধার নাম স্মৃতি দত্ত (৭২)।
- মহারাষ্ট্রের গঢ়চিরোলিতে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত তিন মাওবাদী। গঢ়চিরোলি-নারায়ণপুর সীমানায় ভোমরাগড় তহসিলের ফোডেওয়াদার জঙ্গলে বৃহস্পতিবার সন্ধ্যায় নিরাপত্তা বাহিনীর জওয়ানদের সঙ্গে মাওবাদীদের গুলি লড়াই শুরু হয়েছিল।
- টিভিকে সুপ্রিমো তথা প্রাক্তন অভিনেতা থলপতি বিজয়কে আয়কর জরিমানা দিতে হবে দেড় কোটি টাকা। এই টাকা যাতে দিতে না নয়, সেই আবেদন জানিয়ে তিনি মাদ্রাস হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু, তা খারিজ হয়ে গিয়েছে।
- বিহারের নালন্দা জেলার রাজগিরে অবস্থিত দিগম্বর জৈন ধর্মশালার এক কক্ষের ভিতর থেকে উদ্ধার হলো চার পর্যটকের মৃতদেহ। কক্ষটি ভিতর থেকে তালাবদ্ধ ছিল। মৃত্যুর কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। ধর্মশালাটির রেজিস্টার অনুযায়ী, দুই মহিলা-সহ ওই চারজন গত ৩১ জানুয়ারি বেঙ্গালুরু থেকে এসেছিলেন।
- শনিবার, ৭ ফেব্রুয়ারি দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে ওলা, উবর এবং র্যাপিডোর চালক সংগঠনগুলি।
- ইসলামাবাদে একটি মাজারের ভিতরে সুইসাইড বম্বারের হামলা। ওই মাজারটি শহরের শেহজাদ টাউন এলাকায় অবস্থিত। দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। আহত আরও ৮০।

Be the first to comment