রোজদিন ডেস্ক :
এসআইআরের নামে রাজ্যে একজন বৈধ ভোটারের নামও যেন বাদ না যায়, এই দাবিতে আজ রাজ্য নির্বাচন দফতর অভিযান করে প্রদেশ কংগ্রেস।

রাজ্য সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে আজ ব্যাঙ্কশাল কোর্ট থেকে মিছিল করে সিইও দফতর অভিযান করেন।

এই অভিযান উপলক্ষে সিইও দফতরের সামনে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। দেওয়া হয় ব্যারিকেড। কংগ্রেস সমর্থকরা পথে বসে বিক্ষোভ দেখান। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার দাবি করেন, তথ্যগত অসঙ্গতি র নামে একজন ও বৈধ ভোটারের নাম বাদ দেওয়া চলবে না। বিভিন্ন অজুহাতে নির্বাচন কমিশন নাম বাদ দেওয়ার চেষ্টা করছে। একজনও বৈধ ভোটারের নাম বাদ গেলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি। এসআইআরের নামে নির্বাচন দফতরের হয়রানি বন্ধের দাবি করেন।
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কুশপুতুল পোড়ানো হয়।

Be the first to comment