এনসিপি শীর্ষ নেতা শরদ পাওয়ার অসুস্থ হয়ে ভর্তি হাসপাতালে, উদ্বিগ্ন রাজনৈতিক মহল

Spread the love

রোজদিন ডেস্ক : জাতীয় রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ মুখ, এনসিপি নেতা শরদ পাওয়ার অসুস্থ।
তাঁকে পুণের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্রের খবর, তাঁর কফ ও শ্বাসকষ্ট জনিত সমস্যা হয়েছে। প্রবীণ নেতার অসুস্থতার খবরে রাজনৈতিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি শরদ পাওয়ারের ভাইপো তথা মহারাষ্ট্রর প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার বিমান দুর্ঘটনায় মর্মান্তিক ভাবে প্রাণ হারান। প্রিয় ভাইপোর আকস্মিক অকাল প্রয়াণে মানসিক ভাবে খুবই ভেঙে পড়েন তিনি।
আজ নিজের নির্বাচন কেন্দ্র বারামতিতে অসুস্থ বোধ করলে তাঁকে পুণের হাসপাতালে ভর্তি করা হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*