প্রধানমন্ত্রী ভয় পেয়েছেন, দাবি রাহুল গান্ধীর

Spread the love

রোজদিন ডেস্ক : সরকার ও বিরোধী পক্ষের তুমুল বাগবিতন্ডায় সোমবারও লোকসভার অধিবেশন মুলতবি হয়ে যায়। বিরোধী নেতা রাহুল গান্ধীকে বক্তব্য রাখতে না দেওয়ার প্রতিবাদে গত কয়েকদিনের মত সোমবারও সকাল থেকেই উত্তাল ছিল লোকসভা। দু-দফায় মুলতবি হওয়ার পর দুপুর দুটোয় অধিবেশন শুরু হলেও বেশিক্ষণ স্থায়ী হয়নি।
পরে বিরোধী নেতা রাহুল গান্ধী সংসদ চত্বরে বলেন, প্রধানমন্ত্রী ভয় পেয়েছেন। তাঁকে ও বিরোধীদের সভায় বলতে দেওয়া হচ্ছে না।
প্রাক্তন সেনা প্রধান এম এম নারাভানের লেখা পড়তে তাঁকে বাধা দেওয়া হয়। অথচ বিজেপির সাংসদ সভায় এক বই-এর অংশবিশেষ পড়েন।
আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তিতে কি আছে, কৃষকরা সমস্যায় পড়ার যে আশঙ্কা দেখা দিয়েছে, সেই বিষয়েও বলতে দেওয়া হচ্ছে না। প্রধানমন্ত্রী সংসদেই আসছেন না। আসলে উনি ভয় পেয়েছেন বলে রাহুল গান্ধী মন্তব্য করেন।
বলেন, বাজেট বিতর্কও চায় না সরকার। আট সাংসদ সাসপেন্ড হয়ে আছেন।
প্রধানমন্ত্রী সংসদে এলে আক্রান্ত হওয়ার কথা বলা হচ্ছে, তাই যদি হয় উনি এফআইআর করছেন না কেন তিনি প্রশ্ন তোলেন।
রাহুল গান্ধী বলেন, তাঁরা অধিবেশন চলুক চান, বিতর্ক, আলোচনা সব কিছুরই পক্ষে তাঁরা। কিন্তু প্রধানমন্ত্রী কেন সভায় আসছেন না? আসলে উনি সত্যের মুখোমুখি হতে ভয় পাচ্ছেন বলে মন্তব্য করেন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*