নির্বাচনের আগে রাজ্য কংগ্রেসে গোষ্ঠী দ্বন্দ নিয়ে উদ্বেগ

Spread the love

রোজদিন ডেস্ক : 
আসন্ন বিধানসভা নির্বাচনের আগে দলে গোষ্ঠী দ্বন্দ নিয়ে উদ্বিগ্ন প্রদেশ কংগ্রেস নেতারা। রাজ্য নেতা রোহন মিত্রর সমাজ মাধ্যমে এক বার্তায় এর ইঙ্গিত মিলেছে। দীর্ঘ পোস্টে তিনি রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের বিরুদ্ধে দলের একাংশের আনা অভিযোগ নিয়ে ক্ষোভ ব্যক্ত করেন। সম্প্রতি রাজ্য মহিলা কংগ্রেস নেত্রী শ্রাবন্তী সিং প্রদেশ সভাপতির বিরুদ্ধে দিল্লিতে নালিশ জানান। তাঁর বিরুদ্ধে দুর্ব্যবহার, তাঁকে অসম্মানের অভিযোগ করেন।
রোহন মিত্রর পোস্টে কারও নাম করা হয়নি, কিন্তু রাজ্য মহিলা কংগ্রেস নেত্রী তাঁর ক্ষোভের নিশানা বলে ওয়াকেবহাল মহল মনে করেন।
রোহন মিত্র প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের ঢালাও প্রশংসা করে জানান, এই পদে আসার পর থেকে উনি যেভাবে কাজ করেন, তা উচ্চ প্রশংসার দাবি রাখে। গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচনে এককভাবে লড়ার সিদ্ধান্ত ও কর্মী সমর্থকদের উজ্জীবিত করেছে। এমন সময় তাঁর বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলার তিনি তীব্র বিরোধিতা করেন। একই সঙ্গে কোন অনুসন্ধান ছাড়াই প্রচার মাধ্যম, রাজনৈতিক মহলের ও প্রতিক্রিয়া নিয়েও তিনি ক্ষোভ ব্যক্ত করেছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*