দশে দশ

Spread the love
  1. ‘বন্দে মাতরম্‌’ সম্পর্কে নতুন নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ‘জন গণ মন’-এর মতোই এই গান বাজলেও এ বার সকলকে উঠে দাঁড়িয়ে সম্মান জানাতে হবে।
  2. মুর্শিদাবাদ জেলার বেলডাঙায় হিংসাত্মক ঘটনা রুখতে কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী ব্যবহার করার জন্য কলকাতা হাইকোর্ট রাজ্য প্রশাসনকে নির্দেশ দিয়েছিল। এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সরকারের তরফে সুপ্রিম কোর্টে দায়ের করা হয় মামলা। আজ এই আবেদনের শুনানি হবে প্রধান বিচারপতি সূর্য কান্তর নেতৃত্বাধীন বেঞ্চে।
  3.  বিধানসভা নির্বাচনের আগে থেকে যে সকল নির্বাচনী আধিকারিক তিন বছর একই জেলায় রয়েছেন, তাঁদের দ্রুত বদলির নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে। মুখ্য সচিবকে- সিইও-কে চিঠি নির্বাচন কমিশনের।
  4. বসিরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অসিত মজুমদারের বাড়িতে মঙ্গলবার রাতে বোমাবাজি হয়। বোমার তীব্র আওয়াজে এলাকায় আতঙ্ক ছড়ায়।
  5. ভারত-পাকিস্তানের পঞ্জাব সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ আরডিএক্স ভারতের ভিতরে প্রবেশ করানোর চেষ্টা করছিল এক জঙ্গি। কিন্তু, পঞ্জাব পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের সদস্যদের তৎপরতায় ওই বিপুল পরিমাণ আরডিএক্স-সহ সন্দেহভাজন জঙ্গি ধরা পড়ল।
  6. মঙ্গলবার গোয়ার বাগা বিচে রাশিয়ার পর্যটকদের হেনস্থা করা হয়েছে অভিযোগ। মহিলা পর্যটকের শ্লীলতাহানির অভিযোগ।
  7. উত্তরপ্রদেশের মথুরার মহাবন জেলার একটি বাড়ি থেকে উদ্ধার হয়েছে পাঁচ জনের দেহ। মৃতরা একই পরিবারের সদস্য। তাদের মধ্যে তিন জন শিশু। মঙ্গলবার ওই দেহগুলি উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের সন্দেহ ওই পরিবারের সদস্যরা এক সঙ্গে পরিকল্পনা করে আত্মহত্যা করেছেন।
  8. ক্যানাডার ব্রিটিশ কলম্বিয়া এলাকার এক স্কুলে অজ্ঞাত পরিচয় বন্দুকবাজের হামলা। গুলিতে কমপক্ষে ১০ জন নিহত। জখম আরও ২৫ জন। আততায়ীও রয়্যাল ক্যানাডিয়ান মাউন্টেড পুলিশের গুলিতে নিহত হয়েছে বলে খবর।
  9. আজ টি-২০ বিশ্বকাপের তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। সকাল ১১ টায় আমেদাবাদে দক্ষিণ আফ্রিকা বনাম আফগানিস্তান, দুপুর ৩টেয় কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে অস্ট্রেলিয়া বনাম আয়ারল্যান্ড এবং সন্ধ্যা ৭টায় মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ়।
  10. যুবভারতীতেই আসন্ন ইন্ডিয়ান সুপার লিগে নিজেদের হোম ম্যাচ খেলবে অস্কার ব্রুজোর ইস্টবেঙ্গল। মঙ্গলবার একটি ভিডিও বার্তায় দেবব্রত বলেন, ”এই সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে আমরা গিয়েছিলাম। তিনি এই সমস্যার সমাধান দিয়েছেন। এই বছর বিনা পয়সাতেই আমরা সল্টলেক স্টেডিয়ামে খেলব।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*