বনগাঁর অনুষ্ঠান মঞ্চে অভিনেত্রী মিমি চক্রবর্তীকে হেনস্তা, জামিন পেলেন মূল অভিযুক্ত তনয় শাস্ত্রী-সহ তিনজনই

Spread the love

রোজদিন ডেস্ক : বনগাঁর এক অনুষ্ঠানে অভিনেত্রী তথা প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তীকে হেনস্তা করা হয়। অভিনেত্রীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে মূল অভিযুক্ত তনয় শাস্ত্রী-সহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ। অবশেষে বুধবার মিমির করা মামলা-সহ সমস্ত মামলায় জামিন পেলেন তনয় শাস্ত্রী। আগে একটি মামলায় জামিন পেলেও পুলিশি হেনস্থার মামলায় জামিন পাননি তিনি। ফলে জেলেই ছিলেন তিনি। অবশেষে আইনি লড়াইয়ের পর বনগাঁ মহকুমা আদালত থেকে জামিন পান তিনি। মূল অভিযুক্ত তনয় শাস্ত্রীর সঙ্গে তাঁর ছেলে ও ধৃত এক প্রতিবেশীও এদিন জামিন পেলেন। গত শনিবার মিমির দায়ের করা মূল মামলায় তনয় শাস্ত্রীর জামিন মঞ্জুর হয়েছিল। তবে পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় তাঁকে চার দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। হেফাজতের মেয়াদ শেষে ফের তাঁকে বনগাঁ আদালতে তোলা হলে বিচারক তাঁর জামিন মঞ্জুর করেন। গত ২৫ জানুয়ারি বনগাঁর নয়া গোপালগঞ্জে এক অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে এসে হেনস্থার শিকার হন অভিনেত্রী মিমি চক্রবর্তী। পরে তিনি গোটা ঘটনা জানিয়ে পুলিশে লিখিত অভিযোগ জানান। তদন্তে নেমে ২৯ জানুয়ারি পুলিশ মূল অভিযুক্ত তনয় শাস্ত্রীকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*