“পদাতিক” কবি সুভাষ মুখোপাধ্যায়ের জন্মদিবসে শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক : ১২ ফেব্রুয়ারি ‘পদাতিক’ কবি সুভাষ মুখোপাধ্যায়ের জন্মদিবস। এই উপলক্ষে আজ সকালে সোশ্যাল মিডিয়ায় তাঁকে শ্রদ্ধা জানিয়ে স্মরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘অভিভাবকতুল্য সুভাষদা’-র থেকে পাওয়া স্নেহ, ভালোবাসার কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী এদিন এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেন। সেখানে তাঁকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি কবির স্মরণে মেট্রো স্টেশন ও পদাতিক এক্সপ্রেস চালুর কথাও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। এক্স হ্যান্ডলে কবির স্মরণে তিনি লেখেন,
“বাংলা সাহিত্যের অগ্রগণ্য কবি সুভাষ মুখোপাধ্যায়ের জন্মদিবসে জানাই বিনম্র শ্রদ্ধা।
সুভাষদা ছিলেন আমার অভিভাবকতুল্য। আমার লড়াইয়ের দিনে তাঁর স্নেহ, সমর্থন ও আশীর্বাদ আমি পেয়েছি-এ আমার পরম সৌভাগ্য।
তাঁর স্মৃতি আমাদের হৃদয়ে চিরকাল অমলিন থাকবে।
তাঁকে শ্রদ্ধা জানিয়ে, রাজ্য সরকারের ব্যবস্থাপনায়, কলকাতায় একটা গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশনের নাম এই কবির নামে করা হয়েছে।
তাঁর ‘পদাতিক’ কাব্য সংকলনের নামে আমি দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের মধ্যে একটি নতুন ট্রেন চালু করে নাম রেখেছিলাম ‘পদাতিক এক্সপ্রেস’। আজও এই ট্রেন সগৌরবে চলছে।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*