বাংলাদেশে ভোট কেন্দ্রে অসুস্থ হয়ে মৃত পোলিং আধিকারিক

Spread the love

রোজদিন ডেস্ক : বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় ভোট কেন্দ্রে অসুস্থ হয়ে এক পোলিং আধিকারিকের মৃত্যু হয়েছে। আজ সকাল থেকে সরাইলের এক কেন্দ্রে ভোট পরিচালনার সময় হঠাৎ মুজাহিদুল ইসলাম (৪৮) অসুস্থ বোধ করেন। স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা প্রাথমিকভাবে মনে করছেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*