- আজ বৃহস্পতিবার থেকে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা, এই উপলক্ষে সকল পরীক্ষার্থীদের সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
- মুখ্যমন্ত্রীর পাশাপাশি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও। এক্স হ্যান্ডলে শেয়ার করলেন মুখ্যমন্ত্রীর বার্তা।
- আজ প্রথম পরীক্ষার পর দুপুর তিনটেয় পরীক্ষা নিয়ে সাংবাদিক বৈঠক করবেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।
- আজ ১২ ফেব্রুয়ারি শেষ হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। এদিন ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা রয়েছে।
- পদাতিক’ কবি সুভাষ মুখোপাধ্যায়ের জন্মদিবসে সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর। মনে করালেন তাঁর নামে মেট্রো স্টেশন ও পদাতিক এক্সপ্রেসের কথা।
- মহারাষ্ট্রে পুনেতে পুরুলিয়ার পরিযায়ী শ্রমিক সুখেন মাহাতোকে খুনের প্রতিবাদ ও শোক মুখ্যমন্ত্রীর, পরিবারকে দিলেন পাশে থাকার আশ্বাস।
- বৃহস্পতিবার সকাল থেকে বাংলাদেশে চলছে ভোটগ্রহণ। ভোটে বিক্ষিপ্ত অশান্তি।
- বাংলাদেশে ভোট কেন্দ্রে অসুস্থ হয়ে মৃত্যু হল এক পোলিং আধিকারিকের। ব্রাহ্মণবাড়িয়ায় ঘটনা। মৃতের নাম মুজাহিদুল ইসলাম (৪৮)।
- প্রয়াত হলেন বিশিষ্ট জনসংযোগ আধিকারিক ও ক্রীড়া সংগঠক গোপীনাথ ঘোষ। বেঙ্গল টেবিল টেনিসের সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন তিনি। শোকের ছায়া অনুরাগী মহলে।
- বনগাঁর অনুষ্ঠান মঞ্চে অভিনেত্রী মিমি চক্রবর্তীকে হেনস্তা, জামিন পেলেন মূল অভিযুক্ত তনয় শাস্ত্রী-সহ তিনজনই
- বন্দিদের থাকার জায়গার অভাব, রাজ্যের সংশোধনাগারগুলি নিয়ে একগুচ্ছ নির্দেশিকা কলকাতা হাইকোর্টের।
- প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়ে দ্বিতীয় বিয়ের অভিযোগ, কলকাতা হাইকোর্ট থেকে আগাম জামিন পেলেন বিজেপি বিধায়ক তথা অভিনেতা হিরণ্ময় চট্টোপাধ্যায় ওরফে হিরণ।

Be the first to comment