পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. আজ বৃহস্পতিবার নির্বিঘ্নে শেষ হল উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথমদিন। শুরুর আগে পরীক্ষার্থীদের সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর।
  2. আজ ১২ ফেব্রুয়ারি শেষ হল মাধ্যমিক পরীক্ষা। এদিন ছিল ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা।
  3. মহারাষ্ট্রে পুনেতে পুরুলিয়ার পরিযায়ী শ্রমিক সুখেন মাহাতোকে খুনের প্রতিবাদ ও শোক মুখ্যমন্ত্রীর, পরিবারকে দিলেন পাশে থাকার আশ্বাস।
  4. বাংলাকে বেছে বেছে টার্গেট করা হচ্ছে।।তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক থেকে তোপ চন্দ্রিমা ভট্টাচার্য ও ব্রাত্য বসুর।
  5. কমছে ঠান্ডার দাপট, সপ্তাহ শেষেই উধাও হবে শীত।
  6. বাংলায় আবাসনগুলিতে হবে ভোটকেন্দ্র, ৭৮টি আবাসনের তালিকা কমিশনে পাঠাল সিইও দফতর।
  7. মাঝগঙ্গায় পর্যটক ক্রুজে জঙ্গিহানার মহড়া কলকাতা পুলিশ ও এনএসজি-র।
  8. নাগরিকদের স্বাচ্ছন্দ্যে কলকাতার প্রতিটি থানার প্রবেশপথে বসছে র‍্যাম্প।
  9. সল্টলেকে বাড়ির দোতলার বাথরুম থেকে বৃদ্ধের পচাগলা দেহ উদ্ধার।
  10. নেই পর্যাপ্ত পুলিশ,
    বেলডাঙা মামলায় অভিযুক্তদের আদালতে পেশ করা গেল না দ্বিতীয়দিনেও।
  11. আদালত ও দুই পরিবারের সম্মতিতে বনগাঁয় ধর্ষণে অভিযুক্তের সঙ্গে বিয়ে হল যুবতীর।
  12. কাঁকসায় বহুতল আবাসনের নিচ থেকে উদ্ধার যুবতী নার্সের দেহ। তদন্তে পুলিশ।
  13. বৃহস্পতিবার সকাল থেকে বাংলাদেশে চলছে ভোটগ্রহণ। ভোটে বিক্ষিপ্ত অশান্তি।
  14. বাংলাদেশে ভোট কেন্দ্রে অসুস্থ হয়ে মৃত্যু হল এক পোলিং আধিকারিকের। ব্রাহ্মণবাড়িয়ায় ঘটনা। মৃতের নাম মুজাহিদুল ইসলাম (৪৮)।
  15. নিপায় প্রথম মৃত্যু রাজ্যে। বারাসতের হাসপাতালে মৃত্যু হল চিকিৎসাধীন নার্সের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*