বুধবার কমনওয়েলথ গেমসের গোল্ড কোস্ট প্রতিযোগিতার সাঁতারে অংশ নিয়ে ‘বিশ্ব রেকর্ড’ গড়েছেন ৯৯ বছর বয়সী অস্ট্রেলিয়ান সাঁতারু জর্জ করোনস। সূত্রের খবর।
কমনওয়েলথ গেমসের গোল্ড কোস্ট প্রতিযোগিতার বয়সভিত্তিক (১০০-১০৪ বয়স) সাঁতারে ৫০ মিটার সাঁতারে জর্জ করোনস এই রেকর্ড গড়েন। মাত্র ৫৬ সেকেন্ডে ৫০ মিটার সাঁতরান তিনি। এর আগের রেকর্ডটি ছিল ১ মিনিট ৩১ সেকেন্ডের। ২০১৪ সালে ব্রিটিশ সাঁতারু জর্জ হ্যারিসন সেই রেকর্ডটি গড়েছিলেন। চার বছর পর ৩৫ সেকেন্ড কম সময় নিয়ে সেই রেকর্ড ভাঙলেন জর্জ করোনস। ৯৯ বছর বয়স হওয়ার পরও জর্জ করোনস ১০০ বছরের বয়সভিত্তিক সাঁতারে অংশগ্রহণ করার সুযোগ পান কারণ তিনি আগামী এপ্রিল মাসে ১০০ বছরে পা দেবেন। তবে তার রেকর্ডটি গ্রহণ করা হবে কিনা সে বিষয়ে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে।
ছবি- getty

Be the first to comment