রোজদিন ডেস্ক : নাইজেরিয়ার নাইজার গ্রামে শনিবার ভোরে সশস্ত্র দুষ্কৃতিদের হামলায় ৩২ জন প্রাণ হারান। তিনটি গ্রামে এই ভয়ংকর হামলা চালিয়ে দুর্বৃত্তরা বহু মানুষকে অপহরণ করে ও নিয়ে যায় বলে খবর। এই ঘটনায় এলাকায় তুমুল আতঙ্ক, উত্তেজনা দেখা দিয়েছে। সূত্রের খবর, মোটর সাইকেলে এসে দুর্বৃত্তরা টুঙ্গা – মাকেরি, কঙ্কোসো ও পিসা গ্রামে ভয়ংকর হামলা চালায়। তারা এলোপাথাড়ি গুলি করে, বাড়ি ঘর, দোকানপাটে আগুন দেয়, লুটপাট করে। অনেকে আকাশে যুদ্ধবিমানও দেখেছেন বলে জানান।
উল্লেখ্য, নাইজেরিয়ায় আইনশৃঙ্খলা এখন বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে। একদিকে ইসলামপন্থী জঙ্গিগোষ্ঠী, অন্যদিকে সশস্ত্র অপহরণ চক্রের দৌরাত্ম্যে আমজনতার প্রাণ ওষ্ঠাগত। প্রায়শই সশস্ত্র দুষ্কৃতিদের হামলায় বহু মানুষ প্রাণ হারাচ্ছেন। চলছে লুটপাট, আগুন লাগানোর ঘটনাও।
শনিবার ভোরে শ-দুয়েক মোটর সাইকেলে দুষ্কৃতিরা এসে এই হামলা করে। টুঙ্গা – মাকেরি গ্রামে ছয় জনের শিরশ্ছেদও করা হয় বলে আতঙ্কিত গ্রামবাসীরা জানিয়েছেন।
ভয়ংকর এই পরিস্থিতি নিয়ে বিদেশেও উদ্বেগ দেখা দিয়েছে।

Be the first to comment