রোজদিন ডেস্ক : বাংলাদেশের গাইবান্ধায় কারাবন্দি আওয়ামী লিগের নেতা শামিকুল ইসলাম (৬০) আজ ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রয়াত হয়েছেন। তাঁর বিরুদ্ধে ভাঙচুর ও মারামারির অভিযোগ ছিল। গত ১৮ অক্টোবর থেকে তিনি কারাবন্দি ছিলেন। তাঁর আগে থেকে হৃদরোগ ও অনিয়ন্ত্রিত মধুমেহ রোগ ছিল বলে কারাগার সূত্রে জানা যায়। শনিবার রাতে তিনি অসুস্থ হলে গভীর রাতে হাসপাতালে ভর্তি করা হয়। আজ কাকভোরে তিনি শেষ নিশ্বাস ফেলেন।
প্রয়াত শামিকুল ইসলাম পলাশবাড়ি মহিলা কলেজের উপাধ্যক্ষ ছিলেন। ২০২৪ সালে আওয়ামী লিগ সরকারের পতনের পর তাঁর বিরুদ্ধে একাধিক মামলা হয়। ওই বছরের ৮ ডিসেম্বর ঢাকা থেকে গ্রেফতার হয়ে বেশ কিছুদিন কারাবন্দি ছিলেন।পরে জামিন পান। আবার কিছু মামলায় গ্রেফতার হন।
ময়না তদন্তের পর তাঁর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গেছে।

Be the first to comment