১০টা

Spread the love
  1. আগামী ১৭ ফেব্রুয়ারি ঢাকায় তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা।
  2. দুই দেশের মৈত্রী সুদৃঢ় করতে ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি দায়বদ্ধতা থেকেই এই সফর বলে জানালো কেন্দ্র।
  3. লালকেল্লায় গাড়ি বিস্ফোরণের ঘটনায় একের পর এক চিকিৎসকের নাম উঠে এসেছে। তদন্তকারীদের দাবি, ‘আনসার ইন্টেরিম’ নামে একটা আস্ত জঙ্গি সংগঠন খুলে বসেছিল চিকিৎসকদের একাংশ। চিকিৎসকদের পাশাপাশি এই সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন মুসলিম ধর্মগুরুদের অনেকেই।
  4.  চোপড়া বিডিও অফিসে ক্যাম্প চলাকালীন যুব সাথী ফর্ম নিয়ে বিশৃঙ্খলা।
  5. রবিবার ভোর বেলায় বান্দোয়ান থানার কুমড়া অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এবং যজপুর প্রাথমিক বিদ্যালয় একাধিক মাওবাদী নামাঙ্কিত পোস্টার গুলি সাঁটানো ছিল। পঞ্চায়েতের প্রকল্পের দুর্নীতি, চাকরি দেওয়ার নামে টাকা চুরি সহ একাধিক অভিযোগ করা হয়েছে ওই পোস্টারে আটজন তৃণমূল নেতৃত্বের নামে।
  6. মহাশিবরাত্রিতে রাজস্থানের কোটার নীলকণ্ঠ মহাদেব মন্দিরে পুজো দিলেন ওম বিড়লা।
  7. সবং থানার চাঁদকুড়ি বাজারে দাঁড়িয়ে থাকা একটি রড বোঝাই লরির পিছনে সজোরে ধাক্কা মারে সবজি বোঝাই একটি পিকাপ ভ্যান। ঘটনাস্থলেই মৃত্যু হয় বিমল মান্না (৬৫)-র। গুরুতর আহত আরও তিনজন। তাঁদের  হাসপাতালে ভর্তি করা হয়েছে।
  8. দুর্গাপুরে বেসরকারি মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার। মৃতের নাম লাবণ্য প্রতাপ (২১)।
  9. হাতি তাড়াতে গিয়ে ঝাড়খণ্ডে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২ জনের। নিহতদের মধ্যে এক জন পশ্চিমবঙ্গের বাসিন্দা।
  10. ছয় বছরের এক নিখোঁজ শিশুকে উদ্ধার করে বড়সড় সাফল্য পেল মালবাজার থানা-র পুলিস। বিহারের পূর্ণিয়া জেলা থেকে শিশুটিকে উদ্ধার করে রবিবার থানায় নিয়ে আসা হয়। ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মানবপাচারসহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*