রাজনৈতিক সৌজন্যের নজির, সমীর পূততুন্ডের স্মরণসভায়

Spread the love

রোজদিন ডেস্ক : শিয়রে কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন, রাজনীতির বাইরে গিয়ে পারস্পরিক কাদা ছোঁড়াছুড়ি বাদ যাচ্ছে না। এই প্রেক্ষাপটে এক বিরল রাজনৈতিক সৌজন্যের নজির
দেখলো এই শহর। প্রয়াত পিডিএস নেতা সমীর পুততুন্ডর স্মরণ সভায় কংগ্রেস, টিএমসি, সিপিএম নেতাদের বক্তব্যের মূল সুর ছিল এক। তাঁদের স্মৃতি চারণায় উঠে আসে এক আদর্শবাদী মানুষের কথা। যিনি কখনও আপসের পথে না গিয়ে নিজের আদর্শে অবিচল থেকেছেন। টিএমসি-র প্রাক্তন মন্ত্রী পুর্ণেন্দু বসু জানান, সমীর পুততুন্ডের মত মার্জিত, শিক্ষিত রাজনীতিবিদের এখন বড় অভাব। বিরোধীদের সঙ্গে মত পার্থক্য হলেও আলোচনার রাস্তা কখনও তাঁর বন্ধ হয়নি।
প্রদেশ কংগ্রেস সভাপতি শুভংকর সরকার প্রয়াত নেতার মুক্ত, উদার চিন্তার প্রশংসা করেন। রাজনীতির উর্ধে উঠে আমজনতার পাশে গিয়ে কিভাবে দাঁড়াতে হয়,উনি ছিলেন তার উজ্জ্বল উদাহরণ।
এক সময় সিপিএমের দাপুটে নেতা হয়েও আদতে তিনি কতটা মাটির মানুষ ছিলেন, বর্ষীয়ান সিপিএম নেতা রবীন দেবের কথায় তা প্রকাশ পায়।
গত ১১, জানুয়ারি প্রয়াত হয়েছেন তিনি। আজ তাঁর স্মরণ সভায় সব দলের বিশিষ্ট নেতাদের উপস্থিতি এক অন্য মাত্রা এনে দেয়। প্রয়াত নেতার সহকর্মী তথা জীবনসঙ্গী অনুরাধা পুততুন্ড, দোলা সেন, কুণাল ঘোষ প্রমুখ এই সভায় উপস্থিত ছিলেন।
ভিডিও বার্তায় তাঁকে শ্রদ্ধা জানান বিশিষ্ট চিকিৎসক দেবী শেঠি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*