রোজদিন ডেস্ক : সোমবার সন্ধ্যায় প্রকাশিত হল সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষা জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন মেইন ২০২৬-এর জানুয়ারি সেশনের ফলাফল। এদিন প্রথম পত্রের ফলাফল প্রকাশ করা হয়। প্রথম পত্রে মোট ১২ জনের এনটিএ স্কোর ১০০। তার মধ্যে পশ্চিমবঙ্গের কুন্তল চৌধুরীর প্রাপ্ত এনটিএ স্কোর ৯৯.৯৯৮৪৯০৮। এদিন সকলেই আপলোড করা হয়েছিল উত্তরপত্র। ২১ থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত হয়েছিল এই পরীক্ষা। দেশ এবং বিদেশের ৩২৬টি শহরের ৬৫৮টি কেন্দ্রে পরীক্ষা দিয়েছিল ১৩,০৪,৬৫৩ জন। জেইই মেইন চলতি বছরের জানুয়ারি সেশনের ফলাফল ১২ ফেব্রুয়ারি ঘোষণা হওয়ার কথা ছিল। ফলাফল প্রকাশের জন্য এনটিএ অতিরিক্ত সময় চেয়েছিল। ফলস্বরূপ চারদিন পিছিয়ে যায়। জানুয়ারি সেশনে ১৩,৫০,০০০-এরও বেশি প্রার্থী বিই এবং বিটেক পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করেছিলেন। পরীক্ষার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট jeemain.nta.nic.in থেকে আবেদন নম্বর এবং পাসওয়ার্ড ব্যবহার করে তাদের ফলাফল ডাউনলোড করতে পারবেন। ফলাফলের পাশাপাশি, কাট-অফ মার্কসও প্রকাশ করা হয়েছে।

Be the first to comment