রোজদিন ডেস্ক : আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে সংখ্যালঘু, ওবিসি মোর্চা গঠন করলেন রাজ্য বিজেপি নেতৃত্ব।
২৪ জন সদস্যর সংখ্যালঘু মোর্চার সভাপতি হয়েছেন আলি হোসেন। ৮ জন সহ সভাপতি, ৩ জন সাধারণ সম্পাদক, ৮ জন সম্পাদক ছাড়া আছেন অফিস, সমাজ মাধ্যম সম্পাদক।


ওবিসি মোর্চার সভাপতি হয়েছেন শুভেন্দু সরকার। ২৬ জন সদস্যর মধ্যে ৮ জন সহ সভাপতি, ৩ জন সাধারণ সম্পাদক ও ৮ জন সম্পাদক এখানে আছেন।
বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে এই সব মোর্চাকে ঢেলে সাজানো হয়েছে। রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যর সম্মতি ক্রমে এই মোর্চা গঠন করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা যায়।
সংখ্যালঘু মোর্চায় মুসলিম ছাড়া অন্য সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিরাও আছেন। কেন্দ্রে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার গঠিত হওয়ার পর একাধিক বিজেপি শাসিত রাজ্যে সংখ্যালঘু, প্রান্তিক, দলিত সম্প্রদায়ের মানুষ জনের হেনস্থা, অত্যাচারের অভিযোগ নিয়ে সরগরম হয়েছে রাজনৈতিক মহল।
শমীক ভট্টাচার্য সভাপতির দায়িত্ব নেওয়ার পর সবাইকে নিয়ে কাজ করার বার্তা দিয়েছেন। দুই মোর্চা গঠনেও তার প্রতিফলন আছে বলে ওয়াকেবহাল মহল মনে করেন

Be the first to comment