রোজদিন ডেস্ক : এআই সম্মেলন-সহ একাধিক কর্মসূচিতে অংশ নিতে ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ সস্ত্রীক মুম্বাই এসেছেন। সোমবার গভীর রাতে বিমানবন্দরে তাঁদের স্বাগত জানান মহারাষ্ট্রর রাজ্যপাল আচার্য দেবব্রত, মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ, দুই উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, সুনেত্রা পাওয়ার।

সোমবার ম্যাক্রোঁ সমাজ মাধ্যমে জানিয়েছিলেন, ভারতের সঙ্গে কৌশলগত অংশীদারিত্বকে আরও এগিয়ে নিয়ে যেতে তাঁর এই সফর। প্রধানমন্ত্রীকে প্রিয় বন্ধু সম্বোধন করেন তিনি।
তাঁর এই বার্তায় আপ্লুত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সমাজ মাধ্যমে তাঁকে স্বাগত জানিয়ে বলেন, উভয়ের দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তিনি ও ম্যাক্রোঁকে প্রিয় বন্ধু সম্বোধন করে জানান, প্রথমে মুম্বাই ও পরে দিল্লিতে তাঁদের দেখা হবে। সূত্রের খবর, আজ বিকেলে দক্ষিণ মুম্বাই এর লোকভবনে উভয় নেতা দ্বিপাক্ষিক আলোচনায় বসবেন।
ফ্রান্সের রাষ্ট্রপতির সঙ্গে ব্যবসায়ী, অর্থনৈতিক, শিল্প, সাংস্কৃতিক, প্রযুক্তিবিদদের প্রতিনিধিরাও এসেছেন। দিল্লির এআই সম্মেলনে তাঁরা যোগ দেবেন।

Be the first to comment