এপ্রিলেই পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন! মধ্য মার্চে নির্ঘন্ট ঘোষণা!

Spread the love

রোজদিন ডেস্ক : পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্যে আগামী এপ্রিলেই বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে!! আগামী মার্চ মাসের মাঝামাঝি সময়েই নির্বাচনী নির্ঘন্ট ঘোষণা হবে বলে নির্বাচন কমিশন সূত্রে ইঙ্গিত মিলেছে। পশ্চিমবঙ্গ, কেরালা, তামিলনাড়ু, অসম ও পুদুচেরিতে এই নির্বাচন হওয়ার কথা। এর মধ্যে অসম বাদে বাকি চার রাজ্যেই অবিজেপি সরকার ক্ষমতায় আছে। এর মধ্যে পশ্চিমবঙ্গ নিয়েই সারা দেশে কৌতূহল সব থেকে বেশি। এই ছাড়া সারা দেশের একমাত্র বামশাসিত কেরালা নিয়েও রাজনৈতিক মহল আগ্রহী। নজর টানছে ডিএমকে জোট শাসিত তামিলনাড়ু ও। গেরুয়া শিবির সব রাজ্য কেই নিশানা করেছে, তবে পশ্চিম বঙ্গে ক্ষমতা দখল তাদের প্রথম লক্ষ্য। দক্ষিণের তিন রাজ্য কেরালা,তামিলনাড়ু ও পুদুচেরিতে তাদের লক্ষ্য আসন পাওয়া। কেরালা বিধানসভায় এখন অবধি পদ্ম ফোটেনি। সম্প্রতি তিরুবন্তপুরম পুর নিগম দখল করে বিধানসভায়ও তা ফোটার আশা করছেন তাঁরা।

পাঁচ রাজ্যের মধ্যে পুদুচেরি বিধানসভার মেয়াদ ১৫ জুন শেষ হচ্ছে। বাকি চার রাজ্যেই মে মাসে বিধানসভার মেয়াদ শেষ হবে। ভোটমুখি পাঁচ রাজ্যের নির্বাচন নিয়েই নির্বাচন কমিশন কাজ শুরু করে দিয়েছে। কমিশনের ফুল বেঞ্চ ইতিমধ্যে অসমের পরিস্থিতি সরেজমিনে পর্যালোচনা করে এসেছেন।
পশ্চিমবঙ্গে দফাওয়ারি নির্বাচন হওয়ায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এর আগে পশ্চিমবঙ্গে আট দফায় ভোট গ্রহণ হয়, অসমে দু-দফা ও দক্ষিণের বাকি তিন রাজ্যেই এক দিনে ভোট নেওয়া হয়েছিল।
সূত্রের খবর, এবার পশ্চিমবঙ্গেও এক বা দু-দফায় ভোটগ্রহণের কথা কমিশন ভাবছে বলে জানা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*