ভাঙড়-এ কেমিক্যাল ভর্তির ড্রামে বিস্ফোরণ, আহত ৪ বালক

Spread the love

রোজদিন ডেস্ক : ভাঙড়-এ রাস্তা মেরামতের সময় বিকেলবেলা হঠাৎ কেমিকাল ভর্তি ড্রামে বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় আহত চার বালক। বিস্ফোরণে গুরুতর আহত হয়েছে তিনজন বালক। ওই তিনজন বালককে এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এর মধ্যে একজন বালকের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে ওই বালকদের। বাকি দুজন বালকও গুরুতর আহত হয়েছে বলে খবর। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল ও ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ভাঙড় থানার পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনার পর থেকেই রাস্তার কন্টাকটার পলাতক। খবর পেয়ে এম আর বাঙুর হাসপাতালে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস আহত বালকদের দেখতে যান। তাদের পরিবারের সঙ্গে কথা বলেন। পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছেছেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। পরিবারদের পাশে থাকার বার্তা দিয়েছেন বিধায়ক।

স্থানীয় সূত্রের খবর, ওই এলাকায় রাস্তার কাজ চলছিল। সেই সময় কেমিকালের একটি ড্রাম বসানো ছিল রাস্তার পাশে। সেই একটি ড্রাম থেকেই হঠাৎ বিস্ফোরণ হয়। সেই সময়ই ওই ৪জন বালক সেখানে ছিল। সেই সময়ই ওই জ্বলন্ত রাসায়নিক তাদের গায়ে গিয়ে পড়ে, সঙ্গে সঙ্গে পুরো আগুনে ঝলসে যায় তাদের দেহ। স্থানীয়রা চারজন বালকের মধ্যে একজন বালককে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ও বাকিদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ঘটনাস্থলে রয়েছে পুলিশ। কি কারণে এই ঘটনা ঘটল এখনও পর্যন্ত স্পষ্ট নয়। পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ ভাঙড় থানার পুলিশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*