বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রী হলেন সালাহউদ্দিন, স্বাধীনতার পর এই প্রথম কক্সবাজার থেকে পূর্ণমন্ত্রী

Spread the love

রোজদিন ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান নেতৃত্বাধীন বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রী হলেন সালাহউদ্দিন আহমেদ। স্বাধীনতার ৫৫ বছর পর তিনিই প্রথম কক্সবাজার থেকে পূর্ণমন্ত্রী হলেন। এতে খুশি ওখানকার মানুষজন। দলীয় নেতা কর্মীরা আনন্দে মিছিল বার করেন। মিষ্টিও বিতরণ করেন বলে জানা যায়। পেশাগতভাবে আইনজীবী ছিলেন সালাহউদ্দিন আহমেদ। পরে বিসিএস পাশ করেন। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সহকারী একান্ত সচিব হন। ১৯৯৫ সালে সরকারি চাকরি ছেড়ে রাজনৈতিক ময়দানে প্রবেশ তাঁর। ২০০১ সালে প্রতিমন্ত্রী হয়েছিলেন। এবার হলেন পূর্ণ মন্ত্রী।
আইনশৃঙ্খলা সমস্যায় জর্জরিত বাংলাদেশের পরিস্থিতি তিনি শক্ত হাতে মোকাবিলার চেষ্টা করবেন বলে স্থানীয় মানুষের আশা।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার আগে তারেক রহমান জানিয়েছিলেন, দেশে শান্তি, শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নকেই তিনি অগ্রাধিকার দিচ্ছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*