সধবা মহিলাদের বিধবা ভাতা নেওয়ার ঘটনা, চাঞ্চল্য ঝাড়খন্ডে

Spread the love

রোজদিন ডেস্ক : তাঁরা সবাই স্বামীকে নিয়ে সংসার করেন। যদিও সরকারিভাবে তাঁরা বিধবা। গত দশ বছর ধরে এমন ১৪ জন মহিলার খোঁজ মিলেছে পড়শি ঝাড়খন্ডের দুমকার কদমা গ্রামে। সোশ্যাল অডিট করতে গিয়ে এমন ঘটনা সামনে আসায় তাজ্জব আধিকারিকরা। ইতিমধ্যে ১৪ জনকে সনাক্ত করা হয়েছে। নিম্নবিত্ত পরিবারের মহিলারা ভাবিয়েছেন, এক ব্যক্তি তাঁদের আবেদনপত্র অনুমোদনের কথা বলে এই কাজ করেছে। প্রাপ্ত টাকার অর্ধাংশ প্রতিমাসে এই ব্যক্তিকে দিতেন তাঁরা। এমনভাবেই চলছিল।সম্প্রতি ডেপুটি কমিশনার অভিজিৎ সিনহা সব সামাজিক সুরক্ষা প্রকল্প, পেনসন, ভাতা ইত্যাদির সোশ্যাল অডিটের নির্দেশ দেন। তখনই এই ঘটনা সামনে আসে। প্রশাসন এই মহিলাদের সুদ সহ টাকা ফেরতের নির্দেশ দিয়েছে। ২০১৬ সাল থেকে তাঁদের মাথা পিছু প্রায় ৯০ হাজার টাকা ফেরত দিতে হবে।
প্রশাসনের ধারণা, এমন অনেকেই আছেন, যাঁরা অসদুপায়ে সরকারের সামাজিক সুরক্ষার সুযোগ নিচ্ছেন। স্বামী থাকতেও বিধবা ভাতা নেওয়ায় অভিযুক্তদের নেপথ্যে কারা আছে, প্রাপ্ত টাকার ভাগ নিচ্ছে, পুলিশকে তা তদন্ত করতে বলা হয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। আরও কেউ এমন করেছেন কিনা, প্রশাসন খতিয়ে দেখছে। এই টাকা ফেরত দেওয়ার কথা শুনে সুবিধাভোগী মহিলাদের মাথায় হাত। কি করে তাঁরা এই টাকা ফেরত দেবেন ভেবে পাচ্ছেন না। এর নেপথ্যে বড় অসাধু চক্র আছে বলে পুলিশের অনুমান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*