- ইআরও, এইআরও–র গাফিলতিতে এখনও প্রায় ১ লক্ষ ১৬ হাজার নথি আপলোড না হয়ে পড়ে রয়েছে। ফলে চূড়ান্ত ভোটার তালিকায় এই ভোটারদের নাম থাকা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। কমিশন সূত্রের দাবি, শুনানিতে এসে এই ভোটাররা তাঁদের বৈধ ভোটার হিসেবে নথি জমা দিয়েছিলেন। কিন্তু ইআরও, এইআরও–দের একাংশের গড়িমসিতে তা গ্রাহ্য না–হওয়ার আশঙ্কা রয়েছে। এর জন্যই কমিশন এই ইআরও, এইআরও–দের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ করতে চলেছে বলে খবর।
- বিশেষ সার্কুলারে রেল বোর্ড জানাল, বন্দে ভারত স্লিপার এবং অমৃত ভারত এক্সপ্রেসে ফের ‘ইমার্জেন্সি কোটা’ চালু হচ্ছে।
- অনুব্রত মণ্ডল বীরভূমের কয়লা পাচার নিয়ে মন্তব্য করেন পুলিশের বিরুদ্ধে। তিনি বলেন, “ঠিক যেমন হাতের পাঁচটি আঙুল সমান হয় না, তেমনই পুলিশেরও সবাই এক নয়। পুলিশেরও একাংশ নোংরামির সঙ্গে যুক্ত।”
- বেঙ্গালুরুতে এক ব্রাজিলীয় নাগরিকের লাগেজ থেকে মিলেছে ৪.৭৭৬ কেজি কোকেন। NCB জানিয়েছে, মাদকের অবৈধ বাজারমূল্য প্রায় ২৩.৮৮ কোটি টাকা। অভিযুক্ত ব্যক্তি সাও পাওলো থেকে বেঙ্গালুরু যাচ্ছিলেন দোহা হয়ে। এয়ারপোর্টেই তাঁকে আটক করা হয়েছে।
- পুনের শিবনেরি দুর্গে শিবজয়ন্তী উদযাপনের সময় দুর্ঘটনা। জনতার হুড়োহুড়িতে পদপৃষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। আহত মহিলা ও শিশু-সহ বেশ কয়েকজন ভক্ত।
- এপস্টাইন ফাইল বিতর্কে নাম জড়িয়েছে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট-এ বক্তব্য রাখবেন না তিনি।
- দুবরাজপুর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের ইসলামপুরের চায়না গড়াই মণ্ডল নামে এক মহিলাকে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
- শূন্যপদ আছে কি নেই, তা খতিয়ে না–দেখে এক শিক্ষাকর্মীকে বদলি করে তাঁকে হেনস্থার মুখে ফেলায় এসএসসির কড়া সমালোচনা করল হাইকোর্ট।
- বুধবার রাতে আগুন লাগে মধ্যমগ্রাম স্টেশন সংলগ্ন একটি মোবাইলের দোকানে। পাঁচ তলা আবাসনের নীচের তলায় থাকা দোকানে আগুন লাগার পরেই আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা।
- এমসের তরফে AI‑চালিত স্মার্ট ভিশন চশমা দেওয়া হয়েছে ৫৩ জন দৃষ্টিহীন এবং গুরুতরভাবে দৃষ্টিশক্তি কম থাকা ব্যক্তিকে। এই চশমা শব্দের মাধ্যমে চারপাশের পরিবেশ বুঝতে সাহায্য করে।

Be the first to comment