- যুগাবতার ঠাকুর শ্রীরামকৃষ্ণের পবিত্র জন্মতিথিতে শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর।
- ঠাকুর ও সারদা মায়ের স্মৃতি রক্ষার্থে রাজ্য সরকারের একাধিক উদ্যোগের কথাও তুলে ধরলেন মুখ্যমন্ত্রী।
- তাঁদের পবিত্র জন্মভিটের উন্নতিকল্পে কামারপুকুর জয়রামবাটি ডেভলপমেন্ট বোর্ড গঠনের কথাও জানালেন মুখ্যমন্ত্রী।
- ঠাকুরের জন্মতিথিতে তাঁর প্রতি শ্রদ্ধা জানালেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
- মারাঠা বীর শিবাজি মহারাজের জন্মদিবস এবং লোকমাতা রানি রাসমণি ও গোপালকৃষ্ণ গোখলের তিরোধান দিবসে তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পোস্ট করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
- শ্রীরামকৃষ্ণের জন্মতিথিতে শ্রদ্ধা জানিয়ে পোস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। পোস্টে ঠাকুরের নামের আগে “স্বামী” সম্বোধন। “আমি স্তম্ভিত” কড়া প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
- এখনও আপলোড হয়নি সব নথি। সংশ্লিষ্ট ইআরও এবং এইআরও-দের শোকজ করতে চলেছে কমিশন।
- উনি নিজের কথা নয়, কমিশনের নির্দেশের ব্যাখ্যা দিয়েছেন, স্পেশাল রোল অবজার্ভার সি মুরুগানের বিরুদ্ধে তৃণমূলের অভিযোগে সাফাই সিইও দফতরের।
- রোল অবজ়ার্ভারকে না জানিয়ে কর্মস্থল ছেড়ে যাওয়ার অভিযোগে চার ইআরএমও-কে শোকজ করল নির্বাচন কমিশন। অভিযুক্ত চারজনই সল্টলেকের ইলেকট্রনিক্স রিজিওনাল টেস্ট ল্যাবরেটরির কর্মী।
- প্রাথমিক ভাবে তাঁদের থেকে লিখিত জবাব চাওয়া হয়েছে। সন্তোষজনক ব্যাখ্যা না পেলে পরবর্তী প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে, জানালো কমিশন।
- আন্তর্জাতিক এআই সম্মেলনে মানবকেন্দ্রিক উন্নয়নে জোর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।
- পশ্চিম মেদিনীপুরে দম্পতির দেহ উদ্ধারে চাঞ্চল্য, ঋণের বোঝার চাপেই আত্মঘাতী, উঠছে প্রশ্ন।

Be the first to comment