রোজদিন ডেস্ক : শহর কলকাতায় ফের র্যাগিংয়ের এর শিকার এক পড়ুয়া! উত্তর কলকাতার পলিটেকনিক কলেজে প্রথম বর্ষের এক ছাত্রকে র্যাগিংয়ের অভিযোগ। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম বর্ষের এক ছাত্রকে র্যাগিংয়ের অভিযোগ। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগেরই দ্বিতীয় ও তৃতীয় বর্ষের কয়েকজন ছাত্রর বিরুদ্ধে র্যাগিংয়ের অভিযোগ।
কলেজের অ্যান্টি র্যাগিংয়ের কমিটির কাছে অভিযোগ যাওয়া পড়েছে বলে জানা গিয়েছে।
সেই অভিযোগের ভিত্তিতে ইউজিসি-এর পক্ষ থেকে উত্তর কলকাতার পলিটেকনিক কলেজের অধ্যক্ষকে মেল করে বিষয়টি জানানো হয়ছে। এই বিষয়ে উত্তর কলকাতার কাশীপুর থানায় ওই পলিটেকনিক কলেজের অধ্যক্ষ অভিযোগ দায়ের করেন। তারই ভিত্তিতে কাশীপুর থানার পুলিশ র্যাগিং বিরোধী আইন, হুমকি, হেনস্তা অপরাধের ধারায় মামলা শুরু করেছে। কলেজ কর্তৃপক্ষ কাশিপুর থানায় র্যাগিংয়ের লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত ছাত্রদের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে কাশীপুর থানার পুলিশ।

Be the first to comment