রোজদিন ডেস্ক : কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে আজ উত্তরপ্রদেশের সুলতানপুরের এমপি- এমএলএ আদালতে হাজিরা দিলেন লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী। দীর্ঘ আট বছর আগে তাঁর বিরুদ্ধে এই মানহানির মামলা করেছিলেন বিজেপি নেতা বিজেপি মিশ্র। আজ আদালতে রাহুল গান্ধী বলেন, তিনি নির্দোষ, রাজনৈতিকভাবে হেনস্থা করার জন্য এই মামলা করা হয়েছে।
সূত্রের খবর, ২০১৮ সালে কর্ণাটক বিধানসভার নির্বাচনী প্রচার চলার সময় অমিত শাহকে নিয়ে রাহুল গান্ধী আপত্তিকর মন্তব্য করেছিলেন বলে অভিযোগ ওঠে। দীর্ঘদিন ধরে এই মামলা চললেও নিষ্পত্তি না হওয়ায় ক্ষুব্ধ কংগ্রেস নেতৃত্ব।
আজ রাহুল গান্ধীর সুলতানপুর সফর নিয়ে স্থানীয় কংগ্রেস সমর্থকদের উচ্ছাস ছিল চোখে পড়ার মত। শহরের বিভিন্ন এলাকায় সত্যমেব জয়তে লেখা পোস্টার পড়ে।আদালতে বহু কংগ্রেস কর্মী সমর্থক ভিড় জমান। প্রিয় নেতার পক্ষে জয় ধ্বনি দেন।
গত পাঁচ বছর ধরে এই মামলার বিচার প্রক্রিয়া চলছে বলে জানা যায়।
কংগ্রেসের অভিযোগ, রাহুল গান্ধীকে হেয় করতে এই অভিযোগ আনা হয়েছে। শুধু এই মামলায় হাজিরা দিতেই তিনি ওখানে যান বলে প্রদেশ কংগ্রেস সভাপতি অজয় রাই জানান। আগামী ৯ মার্চ ফের এই মামলার শুনানির দিন ঠিক হয়েছে।

Be the first to comment