রোজদিন ডেস্ক : ভারত আমেরিকা বাণিজ্য চুক্তির বিরুদ্ধে জাতীয় কংগ্রেস আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে আন্দোলনে নামবে। কংগ্রেস মনে করে এই চুক্তি দেশের কৃষি জীবিদের ক্ষতি করবে। এর প্রতিবাদে বিভিন্ন রাজ্যে কিষাণ সম্মেলন হবে।
দলীয় সূত্রে প্রকাশ, ২৪ ফেব্রুয়ারি মধ্যপ্রদেশের ভূপালে এই সম্মেলন হবে। ৭ মার্চ মহারাষ্ট্রর জগতমাল, ৯ মার্চ রাজস্থানের শ্রীগঙ্গানগরে এই সম্মেলন হবে।

এই সব কিষাণ সম্মেলনে দলের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে, লোকসভার নেতা রাহুল গান্ধী এই সম্মেলনগুলিতে অংশ নেবেন।
আজ দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ এই কথা জানান। বলেন, রাহুল গান্ধী সহ দলের শীর্ষ নেতারা আজ ৬ রাজ্যের কংগ্রেস পরিষদীয় দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন। মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, রাজস্থান, হিমাচল প্রদেশ, বিহার ও জম্মু কাশ্মীরের পরিষদীয় নেতা, হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সেখানে উপস্থিত ছিলেন। জয়রাম রমেশ বলেন, আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি করে প্রধানমন্ত্রী আত্মসমর্পণ করেছেন। এর আগে অপারেশন সিঁদুর এর সময়ও উনি তাই করেছিলেন। এর ফলে সয়াবিন, তুলো, ভুট্টা ইত্যাদি কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন বলে তিনি জানিয়েছেন।

Be the first to comment