রাজ্যে শ্রম কোড চালুর আশঙ্কা, উদ্বিগ্ন শ্রমিক মহল

Spread the love

রোজদিন ডেস্ক : রাজ্য সরকার আগামী ২৩ ফেব্রুয়ারি শ্রম সময় বৃদ্ধির জন্য বৈঠক ডেকেছে। বিশিষ্ট শ্রমিক নেতা এআইইউটিইউসি-র রাজ্য সম্পাদক অশোক দাস এই কথা জানান৷ তাঁর আশঙ্কা, রাজ্য সরকার মুখে কেব্দ্রের শ্রম কোডের বিরোধিতা করলেও আদতে তা চালু করতে আগ্রহী। শ্রম আইন অনুসারে আট ঘণ্টার বেশি কাজ করানো যায় না। রাজ্য সরকার যদি শ্রম কোড চালুর চেষ্টা করে, তবে সর্বশক্তি দিয়ে তাঁরা বাধা দেবেন। প্রয়োজনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে অশোক দাস জানিয়ে দেন।
উল্লেখ্য, কেন্দ্রের শ্রম কোডের বিরুদ্ধে, অবিলম্বে তা প্রত্যাহারের দাবিতে গত ১২ ফেব্রুয়ারি দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছিলেন কংগ্রেস, বামপন্থীদের শ্রমিক সংগঠনগুলি।বিভিন্ন ক্ষেত্রে এর ভাল প্রভাবও পড়েছিল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*