রোজদিন ডেস্ক :
আসন্ন বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে আগামী ১ মার্চ থেকে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী আসছে। নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর রাজ্যের জন্য ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী অনুমোদন করেছে। আগামী ১ মার্চ ও ১০ মার্চ দু দফায় ২৮০ কোম্পানি করে এই বাহিনী রাজ্যে আসছে।
নির্ভর যোগ্য সূত্রে খবর, এবার রাজ্যে দু দফায় নির্বাচন হতে পারে। এই বাহিনীর মধ্যে সি আর পি এফ ১১০ কোম্পানি, বি এস এফ ৫৫, কোম্পানি, সি আই এস এফ ২১ কোম্পানি, আই টি বি ও এস এস বি ২৭ কোম্পানি করে আসছে।
প্রতি কোম্পানিতে ৭২ জন করে থাকবেন। মূলত সিআরপিএফ এর আওতায় সব বাহিনী থাকবে। তাঁরাই এর পরিচালনার দায়িত্বে থাকবেন বলে প্রকাশ। এই বাহিনী নির্বাচনের আগে থেকে ভোটারদের মনোবল বৃদ্ধি, শান্তিপূর্ণভাবে মনোনয়নপত্র পেশ, যে কোন গোলমাল ঠেকানো ইত্যাদি কাজে ব্যবহৃত হতে পারে বলে জানা যায়। সিআরপিএফের রাজ্য শাখার আই জি সঞ্জয় যাদব বিধানসভা নির্বাচনে সমন্বয়কারী হিসাবে কাজ করবেন।

Be the first to comment