রোজদিন ডেস্ক : প্রয়াত মুকুল রায়। বঙ্গ রাজনীতির একদা চাণক্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের ছায়াসঙ্গী ও তৃণমূলের প্রাক্তন সেকেন্ড ইন কমাণ্ড। দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। ভর্তি ছিলেন নিউটাউনের এক বেসরকারি হাসপাতালে। রবিবার রাতে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মুকুল রায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। স্ত্রী আগেই মারা গিয়েছেন। রেখে গেলেন এক ছেলে। ছেলে শুভ্রাংশু রায়ও রাজনীতির পরিচিত মুখ ও প্রাক্তন বিধায়ক। তাঁর মৃত্যুতে শোক।রাজনৈতিকমহলে।

Be the first to comment