মুকুল রায়ের প্রয়াণে শোক অভিষেকের

Spread the love

রোজদিন ডেস্ক : দীর্ঘদিনের অসুস্থতার পর রবিবার গভীর রাতে প্রয়াত হলেন তৃণমূল নেতা তথা প্রাক্তন সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী মুকুল রায়। তাঁর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন এক্স হ্যান্ডলে এক শোকবার্তায় তিনি লেখেন, “মুকুল রায়ের মৃত্যুতে বাংলার রাজনৈতিক ইতিহাসের এক যুগের অবসান হল। দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন একজন প্রবীণ নেতা। তাঁর অবদান রাজ্যের জনজীবন ও রাজনৈতিক যাত্রাপথের এক গুরুত্বপূর্ণ পর্বকে গড়ে তুলতে সাহায্য করেছে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা স্তম্ভ হিসেবে, তিনি দল গড়ার বছরগুলিতে সংগঠনকে প্রসারিত ও সুসংহত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। জনজীবনে তাঁর অবদান প্রশংসার সঙ্গেই স্মরণ করা হবে। আমি তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং ভক্তদের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি। তাঁর আত্মার শান্তি কামনা করি।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*