- রবিবার ভোররাতে চলে গেলেন তৃণমূল নেতা ও বিধায়ক মুকুল রায়। বয়স হয়েছিল ৭১ বছর। শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
- মুকুল রায়ের মৃত্যুতে শোকপ্রকাশ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। শোক জানালেন কংগ্রেস নেতা রোহন মিত্র, বামনেতা শতরূপ ঘোষ-সহ অনেকে।
- একদা বঙ্গ রাজনীতির চাণক্য দীর্ঘদিন ধরেই ছিলেন সক্রিয় রাজনীতি থেকে শারীরিক কারণে দূরে ছিলেন। শেষ কিছুদিন ভর্তি ছিলেন বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে। সেখানে ভোরে মৃত্যু হয় তাঁর।
- হাসপাতাল থেকে তাঁর মরদেহ আনা হবে বিধানসভায়। সেখান থেকে কাঁচড়াপাড়ার বাড়িতে। আজই হালিশহর শ্মশানে শেষকৃত্য, জানালেন পুত্র শুভ্রাংশু রায়।
- ফের নিম্নচাপের ভ্রুকুটি, রাজ্য জুড়ে আগামীকাল বৃষ্টির আশঙ্কা।
- বিশ্ববরেণ্য জাদুকর পিসি সরকারের (সিনিয়র) জন্মদিবসে সোশ্যাল মিডিয়ায় তাঁকে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
- আজ থেকে এসআইআরের কাজে জুডিশিয়াল অফিসাররা। কাজের আগে আজ হবে প্রশিক্ষণ পর্ব।
- প্রশিক্ষণের পর শুনানির নথি যাচাই করবেন তাঁরা। এখনও চূড়ান্ত নয় ২৫০ জনের তালিকা।
- আগামীকাল নয়াদিল্লিতে জাতীয় নির্বাচন কমিশন ও রাজ্য নির্বাচন কমিশনগুলির বৈঠক। থাকছে একাধিক বিষয়।
- পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের নেত্রী। তাঁকে ছাড়া ইন্ডিয়া জোট থাকবে না। কলকাতায় এসে বললেন কংগ্রেস নেতা মণিশঙ্কর আয়ার।
- ছাব্বিশের বিধানসভা নির্বাচনের পর আইএসএফ দলটা আর থাকবে না। ভবিষ্যদ্বাণী শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। পালটা দিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীও।
- রাতের অন্ধকারে তৃণমূলের কিছু নেতা বিজেপির সঙ্গে গোপন বৈঠক করছেন। কংগ্রেসে ফিরে এমনই বিস্ফোরক দাবি করলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ মৌসম বেনজির নূর।

Be the first to comment