রাজ্যে সরকার গড়ার আর্জিতে রাজ্যবাসীকে খোলা চিঠি প্রধানমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক : গতকালই তিনি প্রচ্ছন্ন প্রশংসা করেছিলেন রাজ্যের শাসক টিএমসি-র। এবার তোষণ, কর্মসংস্থান, নারী সুরক্ষা, ভূয়ো ভোটার, অনুপ্রবেশ ইত্যাদি নিয়ে রাজ্য সরকারকে নিশানা করে বিজেপিকে সরকার গড়ার সুযোগ দিতে রাজ্যবাসীকে খোলা চিঠি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আসন্ন বিধানসভা নির্বাচনে তাঁদের সরকার গড়ার সুযোগ দিতে বিজেপি কার্যত প্রতি বাড়িতে “ভোট ভিক্ষা” চাইছে।
এর জন্য বাংলায় লেখা তাঁর চিঠি দলের পক্ষে রাজ্যবাসীকে দিচ্ছেন গেরুয়া শিবির। তাঁদের গৃহ সম্পর্ক অভিযানে জনসংযোগের সময় প্রধানমন্ত্রীর এই চিঠি দেওয়া হচ্ছে। চলতি মাসের প্রথম দিক থেকেই এই অভিযান করছে বিজেপি।

বাংলায় লেখা এই চিঠিতে, “আমার প্রিয় পশ্চিমবঙ্গবাসী ” সম্বোধনের পরই তিনি জয় মা কালি লিখেছেন।
এর পর লিখেছেন, আর মাত্র কয়েক মাস পরেই নির্ধারিত হবে রাজ্যের ভাগ্য। আগামী প্রজন্মের ভবিষ্যত কোন পথে চালিত হবে তার গুরু দায়িত্ব নির্ভর করছে রাজ্যবাসীর সুচিন্তিত সিদ্ধান্তের ওপর। তিনি লিখেছেন, “আমার স্বপ্নের সোনার বাংলার আবালবৃদ্ধবনিতা আজ চরম বঞ্চনার শিকার। তঁদের যন্ত্রণায় আমার হৃদয়ও আজ ভারাক্রান্ত। তাই অন্তরের অন্তস্থল থেকে আমি একটিই সংকল্প গ্রহণ করেছি, পশ্চিমবঙ্গকে বিকশিত ও সমৃদ্ধ করে তোলার সংকল্প।”

রাজ্যে কর্মসংস্থানের অভাব, অনুপ্রবেশ, নারী সুরক্ষা, ভূয়ো ভোটার, স্বাস্থ্য, ইত্যাদি নানা বিষয়ের উল্লেখ করে রাজ্যে সরকার বদলের ডাক দিয়েছেন তিনি। রাজ্যের অসহযোগিতা সত্বেও কেন্দ্রর বিভিন্ন প্রকল্প এখানে রূপায়িত হওয়ার কথা পরিসংখ্যান দিয়ে জানান তিনি।
রবীন্দ্রনাথ, সুভাষ চন্দ্র বসু, বিবেকানন্দ, অরবিন্দ প্রমুখ মনীষীদের প্রসঙ্গ তুলে এই রাজ্যের অতীত গরিমা, সমৃদ্ধি ফিরিয়ে আনার আশ্বাস দেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*