মুকুল রায়ের প্রয়াণে শোক বার্তা প্রদেশ কংগ্রেস সভাপতির

Spread the love

রোজদিন ডেস্ক : বিশিষ্ট রাজনীতিবিদ মুকুল রায়ের প্রয়াণে গভীর শোক ব্যক্ত করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। এক শোকবার্তায় তিনি প্রয়াত নেতাকে রাজনীতির বর্ণময় চরিত্র বলে জানান। বলেন, যতদিন উনি সক্রিয় রাজনীতিতে ছিলেন, ততদিন রাজ্য রাজনীতির সব মহলেই প্রতিনিয়ত ওঁর নাম চর্চায় ছিল। গণতান্ত্রিক ব্যবস্থায় বিরোধী পক্ষই হোক, বা ক্ষমতাসীন, মুকুল রায়কে ঘিরে বারবার বিতর্ক তৈরি হয়েছে। তিনি ঠিক করেছেন না ভুল, আগামী দিনের ধারাবাহিক রাজনৈতিক চর্চায় তা নির্ধারিত হবে। কিন্তু বিতর্ক, বিরোধিতা, নানা ওঠা পড়ায় ভরা তাঁর দীর্ঘ রাজনৈতিক সফর নিঃসন্দেহে নতুন প্রজন্মের রাজনীতির ছাত্রদের কাছে এক চর্চার বিষয় বলে শুভঙ্কর সরকার জানান।
তিনি প্রয়াত নেতার আত্মার চিরশান্তি কামনা করেন ও তাঁর
শোকসন্তপ্ত পরিবারকে আন্তরিক সমবেদনা জানান।
উল্লেখ্য দীর্ঘ রোগভোগের পর গতকাল গভীর রাতে মুকুল রায় প্রয়াত হন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*