রোজদিন ডেস্ক : কলকাতায় ফের অগ্নিকাণ্ড। রুবি হাসপাতালের কাছে এক অভিজাত আবাসনে আজ আগুন লাগে। এই আবাসনে পায়েল সরকার, লহমা ভট্টাচার্য সহ বিনোদন জগতের একাধিক জন থাকেন৷ সূত্রের খবর, পাঁচতলার একটি ফ্ল্যাটের শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র থেকে আগুন ছড়ায়। বাসিন্দারা নীচে নেমে আসেন। কালো ধোঁয়ায় চারদিক ঢেকে যায়। বাসিন্দারা আতঙ্কিত হয়ে ওঠেন। দমকলের দুটি ইঞ্জিন আগুন আয়ত্বে আনে।
উল্লেখ্য, সম্প্রতি রুবির কাছে নাজিরাবাদে মোমো ও ডেকরেটরের গুদামে আগুন লেগে বহু মানুষ মর্মান্তিকভাবে প্রাণ হারান। গত সপ্তাহে টালিগঞ্জের একটি অভিজাত আবাসনেও আগুন লাগে। শহরে প্রায়শই আগুন লাগার ঘটনা নিয়ে উদ্বিগ্ন সাধারণ মানুষও।

Be the first to comment