বিধানসভা নির্বাচন, মীনাক্ষী মুখার্জি-সহ তরুণ ব্রিগেডে জোর সিপিএমের!

Spread the love

রোজদিন ডেস্ক : আসন্ন বিধানসভা নির্বাচনে মীনাক্ষী মুখার্জি-সহ দলের তরুণ ব্রিগেডকে প্রার্থী করতে চায় সিপিএম। এই লক্ষ্যে তালিকা তৈরি হচ্ছে বলে জানা গেছে।
নির্ভরযোগ্য সূত্রে খবর, হুগলির উত্তরপাড়া থেকে মীনাক্ষী মুখার্জি প্রার্থী হতে পারেন।তাঁর বিরুদ্ধে শাসক দল নামী গায়িকা ইমন চক্রবর্তীকে প্রার্থী করতে পারে। ফলত এই কেন্দ্র এবার নজর কাড়া হওয়ার জোর সম্ভাবনা। সম্প্রতি মীনাক্ষী মুখার্জি ওই কেন্দ্রের বাড়ি বাড়ি গিয়ে জন সংযোগ করেছেন। এলাকার মানুষজনের কথা মন দিয়ে শুনেছেন। তাঁকে নিয়ে এলাকার মানুষের উৎসাহ চোখে পড়ার মত ছিল।
এখন অবধি পাওয়া খবরে দলের একাধিক তরুণ মুখের প্রার্থী হওয়ার কথা শোনা যাচ্ছে। তাঁদের মধ্যে আছেন দীপ্সিতা ধর (বালি), কলতান দাশগুপ্ত ( বালিগঞ্জ), সায়ন ব্যানার্জি ( সোনারপুর দক্ষিণ), সৃজন ভট্টাচার্য (কসবা), শতরুপ ঘোষ (দমদম উত্তর), সায়রা শাহ হালিম (এন্টালি), জাফর হোসেন মল্লিক (নন্দীগ্রাম), সায়নদীপ মিত্র (কামারহাটি), কৌস্তুভ চ্যাটার্জি ( বেহালা পশ্চিম), মোনালিসা সিনহা (টালিগঞ্জ), দেবাঞ্জন দে (মানিকতলা), সপ্তর্ষি দেব (বসিরহাট উত্তর), দেবজ্যোতি মিত্র (খড়দা) । সূত্রের খবর এবার সিঙ্গুরে বিশিষ্ট অভিনেতা বাদশা মৈত্র কে প্রার্থী করার চেষ্টা হচ্ছে। এই ছাড়া যাদবপুরে সুজন চক্রবর্তী, বিধাননগরে পলাশ দাস দাঁড়াতে পারেন।
প্রাথমিকভাবে এই সব নাম বাছাই করা হয়েছে বলে জানা যায়। চূড়ান্ত তালিকা কি হবে তা নিয়ে দলীয় স্তরে আলোচনা চলছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*