- শনিবার দুপুরে রাজ্যে এসআইআর-এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।
- মুর্শিদাবাদের বেলডাঙায় অশান্তির ঘটনায় রাজ্য পুলিশের কাছ থেকে কেস ডায়েরি হাতে পেল এনআইএ। কলকাতা নগর–দায়রা আদালতের স্পেশাল এনআইএ কোর্টের বিচারকের নির্দেশে কেন্দ্রীয় সংস্থাকে শুক্রবার কেস ডায়েরি হস্তান্তর করা হয়।
- সীমান্তরক্ষী বাহিনীকে ১০৫ একর জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু করল রাজ্য সরকার।
- নির্বাচন কমিশনের ভোটার তালিকা প্রকাশ, দোলযাত্রা, হোলি উৎসব এবং অন্যান্য সম্ভাব্য আইন-শৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় রাজ্যে জারি বিশেষ সতর্কতা।
- পিলখানায় প্রোমোটার হত্যাকাণ্ডে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। ধৃত মহম্মদ ওয়াকিলের বউবাজারের বাড়ির জলের ট্যাঙ্ক থেকে সেগুলি উদ্ধার করেছে পুলিশ।
- যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি উদয়ভানু চিবকে শনিবার জামিন দিল দিল্লির আদালত।
- শনিবার ভোর তিনটে নাগাদ কোঝিকোডের নাল্লাম মডার্ন বাজারে দুর্ঘটনায় মৃত ৪। গুরুতর জখম একজন।
- সেবাধাম অঙ্কিত আশ্রমে ১৭ জন বিশেষ ভাবে সক্ষম শিশুর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই স্বতঃপ্রণোদিত ভাবে হস্তক্ষেপ করেছে মধ্যপ্রদেশ হাইকোর্ট-এর ইন্দোর বেঞ্চ।
- ব্যাডমিন্টন থেকে আনুষ্ঠানিকভাবে অবসর নিচ্ছেন অলিম্পিকজয়ী সাইনা নেহওয়াল। হাঁটুর পুরোনো চোট ও আর্থ্রাইটিসের সমস্যার কারণেই তিনি সরে খেলার মাঠ থেকে সরে দঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
- শুক্রবার বলিভিয়ার রাজধানী লা পাজের কাছে এল আল্টো শহরের ব্যস্ততম রাস্তায় ভেঙে পড়ল বলিভিয়ার বিমান বাহিনীর একটি হারকিউলিস বিমান। ঘটনায় কমপক্ষে ১৫ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। ওই বিমানে প্রচুর টাকা ছিল বলে খবর। ব্যস্ত রাস্তায় ভেঙে পড়া বিমানের ধ্বংসস্তূপ থেকে টাকা কুড়োনোর উৎসাহে ছড়িয়ে পড়ে বিশৃঙ্খলা।

Be the first to comment