রোজদিন ডেস্ক : আজ শনিবার ২৮ ফেব্রুয়ারি, জাতীয় বিজ্ঞান দিবস। এই উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডলে পোস্ট করা ওই শুভেচ্ছা বার্তায় তিনি লেখেন, জাতীয় বিজ্ঞান দিবসে আমি আমাদের সকল বিজ্ঞানী, গবেষক এবং তরুণ মেধাবী পড়ুয়াদের শুভকামনা জানাই।
এছাড়াও এদিনই প্রয়াত দেশের প্রথম রাষ্ট্রপতি ডঃ রাজেন্দ্র প্রসাদের মৃত্যুবার্ষিকী। এই উপলক্ষে তাঁকেও শ্রদ্ধা জানিয়ে স্মরণ করেন মুখ্যমন্ত্রী। ২৮ ফেব্রুয়ারি এইদিনই জন্ম নিয়েছিলেন বাংলার বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব গিরিশচন্দ্র ঘোষ। তাঁকেও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, “বাংলা নাট্যজগতের কিংবদন্তি, গিরিশচন্দ্র ঘোষের জন্মজয়ন্তীতে জানাই বিনম্র শ্রদ্ধা।
শ্রীশ্রীরামকৃষ্ণদেবের সান্নিধ্যে ধন্য এই মহান শিল্পী আমাদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন।”

Be the first to comment