মহিলাদের সুরক্ষায় পুলিশের নতুন উদ্যোগ, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক : আজ ২৮ ফেব্রুয়ারি শনিবার থেকে শহরে চালু হয়ে গেল
মহিলাদের সহায়তায় কলকাতা পুলিশের পিঙ্ক বুথ ও পিঙ্ক মোবাইল ভ্যান। এই ভ্যানে থাকবেন কলকাতা পুলিশের মহিলা কর্মীরা। এদিন সকালে শ্যামবাজার ৫ মাথার মোড়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন কলকাতার নগরপাল সুপ্রতিম সরকার।

এই উপলক্ষে তাঁদের অভিনন্দন জানালেন এবং এই উদ্যোগের সাফল্য কামনা করে পোস্ট করেন তিনি। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, “আমাদের শহরে মহিলাদের নিরাপত্তা এবং আত্মবিশ্বাস আরও বাড়ানোর জন্য, কলকাতা পুলিশ আজ থেকে আরও দুটি উদ্যোগ চালু করছে বলে জানাতে পেরে আমি গর্বিত। প্রথমত, শহরের গুরুত্বপূর্ণ সংযোগস্থলে বেশ কয়েকটি অল-উইমেন পিঙ্ক বুথ আজ থেকে সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত চালু করা হবে এবং চালু থাকবে। শহরের আমার বোনেরা এই বুথগুলিতে সহায়তার জন্য সরাসরি কেপি মহিলা অফিসারদের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হবেন। দ্বিতীয়ত, আজ সন্ধ্যা থেকে, বেশ কিছু ‘শাইনিং’ (যেমন আমি তাদের নাম দিয়েছি) অল-উইমেন মোবাইল পেট্রোল টিম ৮টা থেকে ২টা পর্যন্ত ডিউটিতে থাকবে, রাতের বেলায় আমার কর্মরত বোনদের ব্যবহৃত ইএম বাইপাস এবং শহরের অন্যান্য বড় রাস্তাগুলিতে পেট্রোলিং করবে। বছরের পর বছর ধরে কলকাতা দেশের সবচেয়ে নিরাপদ শহর হিসেবে চিহ্নিত হয়ে রয়েছে এবং আমি নিশ্চিত যে এই দুটি অনন্য উদ্যোগ এই দিকে আরও এগিয়ে যাবে।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*