- আজ ২৮ ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস উপলক্ষে সকল বিজ্ঞানী গবেষক ও মেধাবী পড়ুয়াদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর।
- নাট্যকার গিরিশচন্দ্র ঘোষের জন্মদিবস ও প্রাক্তন রাষ্ট্রপতি ড. রাজেন্দ্র প্রসাদের মৃত্যুবার্ষিকীতে সোশ্যাল মিডিয়ায় তাঁদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর।
- মহিলাদের সহায়তায় কলকাতায় চালু হল পিঙ্ক বুথ পিঙ্ক মোবাইল ভ্যান, কলকাতা পুলিশকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর।
- শনিবার সকালে শ্যামবাজার ৫ মাথার মোড়ে পিঙ্ক বুথ ও পিঙ্ক মোবাইল ভ্যানের উদ্বোধন করলেন কলকাতার নগরপাল সুপ্রতিম সরকার।
- জাতীয় বিজ্ঞান দিবসে শুভেচ্ছা জানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। একই সঙ্গে গিরিশচন্দ্র ঘোষ ও প্রাক্তন রাষ্ট্রপতি ড. রাজেন্দ্র প্রসাদকেও স্মরণ করলেন তিনি।
- হাওড়ার পিলখানায় খুনে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করল পুলিশ। মেটিয়াবুরুজ থেকে গ্রেফতার আরও এক অভিযুক্ত। এখনও অধরা ২ মূল অভিযুক্ত।
- আজ প্রকাশিত হল রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা। বিভিন্ন লাইন দিয়ে তালিকা সংগ্রহ করলেন বিএলওরা।
- কোথাও পঞ্চায়েত, কোথাও পুরসভাতে টাঙানো হয়েছে তালিকা। অনলাইনেও দেখা যাচ্ছে তালিকা।
- ভোটের নির্ঘণ্ট ঘোষণা না হলেও শুক্রবার থেকে রাজ্যে আসতে শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। শনিবার থেকে ভারত-বাংলাদেশ সীমান্তে রুটমার্চ শুরু বাহিনীর।
- শনিবার সকাল থেকে ভারত- বাংলাদেশ সীমান্ত ঘেঁষা স্বরূপনগরের বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ শুরু হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে রয়েছে স্বরূপনগর থানার পুলিশ।
- মোদিজিকে চ্যালেঞ্জ করছি দিল্লিতে ফের নির্বাচন করান। আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলছি, ওরা যদি ১০টার বেশি সিট পায়, আমি রাজনীতি ছেড়ে দেব। জেল থেকে হুঙ্কার কেজরিওয়ালের।
- রাজ্যসভার চার আসনে তৃণমূলের প্রার্থী তালিকায় সমকামী আইনজীবী মানেকা গুরুস্বামী, চমক তৃণমূলনেত্রীর।

Be the first to comment