রোজদিন ডেস্ক : সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে শনিবার ২৮ ফেব্রুয়ারিই প্রকাশিত হল রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা। কমিশনের দেওয়া তথ্য বলছে, খসড়া তালিকায় নাম ছিল ৭ কোটি ৮ লক্ষ ১৬ হাজার ৬৩০ জনের। খসড়া তালিকায় বাদ পড়েছিল ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৯ জন। আর এদিনের প্রথম দফার চূড়ান্ত তালিকা থেকে আপাতত বাদ গেল ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম। ফলে সব মিলিয়ে এখনও পর্যন্ত বাদের সংখ্যা দাঁড়াল ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২ জন। ৬ নম্বর ফর্মের মাধ্যমে নতুন নাম যুক্ত হয়েছে ১ লক্ষ ৮২ হাজার ৩৬ জনের। ৮ নম্বর ফর্মের মাধ্যমে নাম যুক্ত হয়েছে ৬ হাজার ৬৭১ জনের। প্রকাশিত তালিকা অনুযায়ী, রাজ্যের এখনও মোট ভোটার সংখ্যা এসে দাঁড়াল ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪ জনে। নিজের নাম তালিকায় রয়েছে কি না, জানতে ভোটাররা অনলাইনে এপিক বা ভোটার আইডি নম্বর দিয়ে তা দেখতে পারবেন।
তবে কমিশন জানিয়েছে যে পরিমান নাম রয়েছে, তার মধ্যে ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জনের নাম এখনও বিবেচনাধীন পর্যায়ে রয়েছে। তাঁদের দেওয়া নথি বিবেচনা করছেন বিচারকরা। এর মধ্যে থেকে আরও কিছু নাম বাদ যেতে পারে। একই সঙ্গে নতুন ভোটারদের নামও যুক্ত হবে। ফলে তালিকায় ঠিক কত নাম থাকবে তা এখনই বোঝা সম্ভব নয়। এর জন্য আরও কয়েকদিন অপেক্ষা করতেই হবে।

Be the first to comment