রোজদিন ডেস্ক : এসআইআরের পর সদ্য প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় স্বচ্ছতার দাবিতে দক্ষিণ কলকাতার জেলা নির্বাচনী আধিকারিককে চিঠি দিলেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আশুতোষ চ্যাটার্জি। তিনি বিধানসভা কেন্দ্রভিত্তিক ও পার্টভিত্তিক অ্যাডজুডিকেসন মামলাগুলির বিশদ তালিকা দেওয়ার আর্জি জানান। কেন তাঁদের নাম এই ভাবে রাখা হল, তার কারণ জানানোরও দাবি করেন।
এই ছাড়া অনুমোদিত ও বাদ যাওয়া ভোটারদের পার্ট ভিত্তিক তালিকাও প্রকাশ করতে বলেন।
ডিইও-কে আশুতোষ চ্যাটার্জি আরও বলেন, কিসের ভিত্তিতে তাঁদের নাম বাদ গেল, তা জানাতে হবে। তবে তা রাজনৈতিক দলগুলি, বিএলএ-দের বুঝতে সুবিধা হবে কেন তাঁদের নাম বাদ গেল!
এই ছাড়া ভোটার তালিকা স্বচ্ছ, পরিস্কারভাবে যাতে সব বোঝা যায় সেই ভাবে প্রকাশ করতেও তিনি আর্জি জানিয়েছেন।
উল্লেখ্য, এসআইআরের পর আজ রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। যদিও কয়েক লক্ষ জনের নাম বিবেচনাধীন, বাদ যাওয়া ইত্যাদি নিয়ে সর্বত্র চর্চা চলছে।
কংগ্রেস, তৃণমূল, বিজেপি বামফ্রন্ট প্রমুখ সবাই নির্ভুল, নিরপেক্ষ, স্বচ্ছ ভোটার তালিকার দাবিতে সোচ্চার হয়েছেন।

Be the first to comment